somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য,সাদ্দামহোসেন ও স্রাজ্রেরদৌলা।। সলিমুল্লাহ খানের গদ্যের বই।।

০৭ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইহলোকে লেখা সব বহি চিন্তার, এ কথা বিশ্বাস্য নহে। কিছু বহি লেখা হয় মধ্যরাতে বদ হজমের কারণে ঘুম না এলে। কিছু বহি লেখা হয় নিয়ম করে খাওয়ার আগে ও পরে। এসব বহিগুলো যথাযত সময়ে পড়লেই কম্ম শেষ। ধরা দেয়া নাই ধরা খাওয়া নাই। ‘ সত্য, সাদ্দাম হোসেন ও স্রাজেরদৌলা’ বহি খানি চিন্তার। ইহা পাঠ করলে ধরা খাওয়ার ভয় আছে। কারণ প্রত্যেক প্রবন্ধে সত্যের উচ্চারণ আছে। হাসির আড়ালে রক্তাক্ত হৃদয়ের গান আছে। বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা প্রবন্ধ পূর্বে বিভিন্ন কাগজে ছাপা হয়েছিল। সব যে বুঝে পড়েছিলাম তাও নয়। কিন্তু আচার্য্য সলিমুল্লাহ খানের গদ্যে কিছু একটা আছে। যা চুম্বকের মত আকর্ষন করে। পড়তে গেলে দেখা যায় কবে যে অসুখে মরছি, নিজের অজান্তে। নিজদেহে বয়ে বেড়াচ্ছি সাম্রাজ্যবাদের জীবাণু। পশ্চিম নিয়ন্ত্রিত যাবতীয় প্রচার যন্ত্র আমাদের যা শোনায় সব ঝুট। বাঘা বাঘা ইতিহাসবেত্তারা দিস্তা দিস্তা কাগজে যে ইতিহাস লিখে গেছে। মার্কামারা প্রখ্যাত উপন্যাসিকরা ঢাউস ঢাউস উপন্যাসে যে বস্তু লিখে গেছে প্রায় সবই বাণিজ্যনীতিতে ভরা। আদ্যিকাল থেকে পশ্চিমের সাম্রাজ্যবাদচক্রের কোনো শেষ নাই আজতক। ‘নেপোলিয় থেকে বুশ তক, সেই একই কাহিনী। কিংবা তারও আগে কিংবা তারও পরে। শুধু জামা বদলাচ্ছিল সাম্রাজ্যবাদ। উদ্ধারের নামে গিলে চলেছে তামাম দুনিয়া। সেই সূত্রে নবাব সিরাজদৌলার পুরানো ইতিহাসও পুণনির্মাণের প্রয়োজন আজ। আর তাই করতে চলেছেন সলিমুল্লাহ খান। অন্তত এই বইয়ে সেই রাস্তার দেখা মেলে। ভাষা ও চিন্তা যে আবহাওয়া ও তার বিপদ সংকেত তারও প্রমাণ মেলে খানের গদ্যে। ৭টি নিবন্ধের সাথে উপরি পাওনা হিসাবে যুক্ত আছে হ্যরল্ড পিন্টারের একগুচ্ছ কবিতার ও জন নিউসিঙ্গারের প্রবন্ধ‘টার্জানকেচ্চার রাজনীতি’র সলিমীয় তরজমা । বুঝতে পারি পশ্চিমের ‘রিকনষ্ট্রাকশন’ শব্দটার মানে কি? বইটি শেষ করার পর বুঝতে পারি চুরান্নব্বই পৃষ্টার বইটির দাম কেন দুইশ টাকা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×