সাধারণত বৃহস্পতিবার গুলো হয় কিছুটা পাগলাটে, কিছুটা ঘোলাটে, অল্প মায়াবী। কিন্ত এই বৃহস্পতিবার ছিল তব্দা খাওয়া! ধাক্কা সামলে জানাতে জানাতে শুক্রবার চলে এল।
বাড়ী ফিরছি, একটু ঝিমুনিও ধরে গেছে। মোবাইলে “টং” শব্দ করায় বুঝলাম ইমেইল এসেছে, খুলতেই দেখি লেখা “Do something”। আর কিছু নেই! চোখ কচলে উপরে নীচে দেখলাম বস-গোত্রীয় কারো ইমেইল কি না! তাও না, এক অপরিচিতা শ্রীমতী! সাথে সিভি দেয়া, কিন্ত চিনিনা!
সিভি’টা দেখলাম, ছবিও জ্যুম করে দেখলাম, কোনভাবেই কিছু চেনার মত পেলাম না। ইমেইল রিপ্লাই দিলাম বিস্তারিত জানতে চেয়ে। উত্তর এলো “আপনি সিভি চেয়েছিলেন, তাই পাঠালাম ‘অমুক’ এর রেফারেন্সে”। তাও লেখাটা “বাংরেজী” তে!
আরেক শ্রীমান এর ইমেইল পেলাম, প্রায় সাথে সাথেই। তিনি আরো সরেস! যে ভাষায় ইমেইল লিখেছেন, সেই ভাষা নিজ থেকে লিখতে পারলে উনার চাকুরী না খুঁজে সরাসরি ইংরেজি সাহিত্যে অবদান রাখতে পারার কথা। উনার সবচেয়ে সহজ লাইনটা ছিল “I know thy knowledge capped capacity, skills blended, hence balanced”!!
দেশে চাকুরীর অভাব নেই, যোগ্য প্রার্থীর বড়ই অভাব। যোগ্য প্রার্থীর খোঁজে ঘুমাতে পারিনা, যখন চোখ বুজে আসে ঘুমাতেও দেয়না! উন্নত শিক্ষা-ব্যবস্থার বিপদ শুরু হয়ে গেছে, সামনে বিপদের দিন আসছে!
শুক্রবার টা ঘুমাব!
শুভ সপ্তাহান্ত!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




