somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার প্রতিশোধ (শুরু)

২৮ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাজ শেষে বাসায় ফেরার পথে হাইড পাক আন্ডারগ্রাউন্ড ষ্টেশনের সামনে বাবু ভাইয়ের সাথে দেখা প্রায় দুবছর পর।চিনতে একটু কষ্ট হলো একটু কিন্তু তিনি আমাকে ঠিকই চিনলেন। দুবছর আগে উনার সাথে এক রেষ্টুরেন্টে কাজ করতাম।এতদিনে তিনি আরো শুকিয়ে গেছেন।চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট।
কুশলাদি বিনিময় করে দুজনে হাইড পাকের ভেতরে এক বেনেচর উপর বসলাম। উনার এক ঘন্টার কাজের ব্র্যাক চলছে আর আমারও তাড়া নেই।একে অপরের পরিবারের খবর নিতে লাগলাম। লন্ডনে উনার বড় ভাই ও ভাবী থাকেন। এটা সেটা বলতে বলতে উনার প্রেমিকা শিউলীর কথা জিজ্ঞেস করলাম। সাথে সাথেই উনার বিষন্ন মুখ আরো বিষন্ন হয়ে গেলো। চুপ করে মাটির দিকে তাকিয়ে রইলেন।
জিজ্ঞেস করলাম পুনরায়: কি হয়েছে বাবু ভাই? তার সাথে যোগাযোগ নেই?
মাথা নাড়ালেন এদিক উদিক, না নেই। আমার নিজের দোষেই আমি তাকে হারিয়েছি।

এবার তিনি বলে চললেন................

তোর সাথে যখন আমি কাজ করতাম তখন এদেশে আমি মাত্র তিন মাসের অতিথি।শিউলির সাথে ফোনে যোগাযোগ হতো প্রায় দিনই। এটাই ছিলো আমার প্রিয় মুহূর্ত। তুই কাজ ছেড়ে চলে আসার মাসদুয়ৈক পর বসের ছোট বোন এসেছিলো ম্যানচেষ্টার থেকে বেড়ানোর জন্য। এখানে বন এন্ড ব্রটাপ। নাম মেহজাবিন। দেখতেও সুন্দরী। বস আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলো। এরপর থেকে মেহজাবিনের সাথে আমার সম্পক তৈরী হতে থাকে। এদিকে শিউলিকে ফোন করা কমিয়ে দিয়েছি। অবসর সময়গুলো আমার মেহজাবিনের সাথেই কাটতে লাগলো। শিউলির চিঠি জমতে লাগলো। খুলে পরার ইচ্ছা হারিয়ে ফেলেছি। অথচ এই শিউলির জন্য একবছর তার কলেজের সামনে চিঠি হাতে দাড়িয়ে থেকেছিলাম। সে আমাকে পাত্তাই দিতোনা। কত কষ্টে তার মন পেয়েছিলাম।আজ তারই চিঠি আমার পড়তে ই চ্ছে হচ্ছেনা।

ভাবীকে মেহজাবিনের কথা বললাম । ভাবি বললেন এই মেয়েকে বিয়ে করতে পারলে তুমি সোনার হরিণ লাল ব্রিটিশ পাসপোট পেয়ে যাবে। এ ধরনের একটা সুযোগ হাতছাড়া করোনা।

এবার বাবু ভাই থামলেন। খুব তেষ্টা পেয়েছেরে। তুই বোস আমি দুটো ড্রিংকস নিয়ে আসি।

আমি ঘোরের মধ্যে রইলাম....................

বাবু ভাইয়ের চলে যাওয়া দেখতে লাগলাম।


(চলবে..........)
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৭ রাত ১১:০৯
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×