somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসার ওয়ার্কসপ

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালোবাসার ওয়ার্কসপে কাজ করছে কিছু লোক।কেউ ভালোবাসার সাইজ নিচ্ছে, কেউ জোড়া দিচ্ছে আবার কেউ ঘষে মেঝে তকতকে করছে। মালিক বসে আছে একটা আরাম কেদারায়। মনের সুখে পান চিবুচ্ছে। মাঝে মাঝে হাক দিচ্ছে কমচারীদের উদ্দেশ্যে এমন সময় এক ব্যক্তির আগমন।

:ভাই ভালোবাসা মেরামত করা যাবে:

এক কমচারী দৌড়ে এলো।

:জি্ব স্যার যাইবো। দেখি কেমুন।
:এই যে ।কিছুটা পুরনো।
:হ তাইতো দেখতাছি।বড় বড় খাদ আছে কয়েকটা। মরিচাও পড়ছে।
:কিছু করতে পারবা?
:পারুম স্যার তয় এইটা মেরামত করতে যেই খরচ হইবো সেইটা দিয়া নতুন একটা পাইবেন।
:তাহলে নতুন একটা লাগিয়ে দাও।
:দিলেতো হইবোনা আপনার হৃদয়ের লগে মাপে খাপ খাওয়া লাগবো।
:দেখুন না চেষ্টাকরে।

যন্ত্রপাতি আনতে ভেতরে গেলো কমচারী। ফিরে এলো কিছুক্ষণের মধ্যে।
হৃদয়ের মাপ নিতে নিতে বললো:স্যার আপনার আসলটা অবহেলায় নষ্ট করলেন কেন?

:জীবনে কোন একজনকে সব উজাড় করে দেবো বলে ভালোবাসার ব্যবহার করিনি। অনেকেই চেয়েছে একটু পরশ পেতে কিন্তু দেইনি। অথচ দেবো দেবো করে কখন যে বয়সটা তড় তড় করে বৈড়ে উঠলো টেরই পেলাম না। বয়সের সাথে সাথে অনাদর অবহেলায় অব্যবহৃত ভালোবাসাটাও অচল হয়ে গেছে।
নষ্ট হয়ে গেছে সব ভালোবাসা আর ভালোবাসার উপাদান।

:ভূল কইলেন স্যার।ভালোবাসা কখনও নষ্ট হয়না।এইটা যতবেশী ব্যবহার করবেন ততই পরিল্কার থাকবো,ঝকঝক করবো।আর হৃদয়টারে চালাইতে ভালোবাসার দরকার খুব বেশী। যে হৃদয়ে ভালোবাসা নাই সেই হৃদয়ের দাম কি?


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×