নেটে অনেকের সাথেই পরিচয় হয়।কথা হয় নানা বিষয়ে। পরিবার দেশ বিদেশ সব নিয়েই জগাখিচুড়ী টাইপৈর । কেউ কেউ নিজের অবস্থান নিয়ে হতাশায় ভূগে তাদেরকে সাহস যোগান দেই। আবার কেউ কেউ রাজনৈতিক আলাপ শুরু করেন আমি হু হা উত্তর দেই।কিছু ব্যক্তি নিজেকে অনেক বেশী কিছু সাজানোর চেষ্টা করেন আমি বাহবা দেই।অনেকে আমার ব্যাপারে খুবই উৎসাহী আমি যতটুকু বলা যায় বলি।
বেশ কিছুদিন আগে একজনের সাথে পরিচয় হলো।আমার সমান বয়স।আমার জন্য অনেক গান ডাউনলোড করে পাঠাতো। দিন যেতে যেতে একে অপরের অনেক বিষয় জানলাম। হঠাৎ কিছুদিন আগে আমি মজার ছলে তার ছবি চেয়ে বসি।সে প্রথমে আমার ছবি পাঠাতে বলে। আমি হাতের কাছে পাওয়া কিছু ছবি পাঠিয়ে দেই। কিন্তু তবুও সে ছবি পাঠাতে অরাজী। বলে ছবি দেখলে আমাকে আগের মত ভাল নাও লাগতে পারে। আমি জোর করলাম। সে তার বন্ধুদের সাথে তোলা কিছু ছবি পাঠায় যেগুলো থেকে তাকে বেছে নিতে বলে।
আমি ধৈয্যশীল হলে ও মাঝে মাঝে বাধ ভেঙ্গে যায়।তাকেও সেটা বললাম। এবার সত্যি সত্যি সে তার পাসপোট সাইজের একটা ছবি পাঠায়।
আমি একটু অবাক হই।যার সাথে এতদিন কথা বললাম সে দেখতে মাদ্রাসার ছাত্রের মতো। দাড়ি টুপি সবই আছে। তাকে জিজ্ঞেস করলাম সত্যিই এটা তার কিনা। সেও ব্যাপারটা বুঝতে পেরৈ বললো সত্যিই এটা তার ছবি।অথচ তার কথাবাতার চিন্তা ভাবনার সাথে এই ছবি মিলেনা এবং সেটাই আমার অবাক হওয়ার কারণ।এর মধ্যে তার দাড়ি রাখার কারণটা জিজ্ঞেস করি বোকার মত। কোন উত্তর পেলামনা।
এরপর থেকে সে খুব আপসেট হয়ে পরে।আমার সাথে বন্ধুত্বের সম্পক নষ্ট হবার ভয়ে মন খারাপ করে।তার ধারণা তার ছবি দেখে আমি হয়তো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারি। এরকম কিছু আমি ভাবিনি ,একটু অবাক হয়েছিলাম বৈকি।
অতপর বেশ কয়েকদিন তাকে ব্যাপারটা বুঝিয়ৈ বলে ক্ষমা চেয়ে এখন আগের অবস্থানে।
কাউকে মনে কষ্ট দিয়ৈ আমিও কষ্ট পাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



