ছোটবেলায় মা একটা গল্প শোনাতেন।
এক রাজার অঢেল সম্পত্তি ছিলো। ছেলেমেয়ে বলতে এক রাজপুত্রই। রাজা মারা যাওয়ার আগে মৃতু্যশয্যায় রাজপুত্রকে ডেকে বললেন :আমার সমুদয় সম্পত্তির মালিক তুমি। প্রতি কামড়ে মাছের মাথা খাওয়ার চেষ্টা করবে। তাহলে আমার এই অঢেল সম্পত্তি সারাজীবন খেতে পারবে।
এর কিছুদিন পর রাজা মারা গেলেন। রাজপুত্র বাবার আদেশ পালনের চেষ্টা করলেন। বাজার থেকে বড় বড় মাছ অনতে লাগলেন সবসময় । এবং প্রতি কামড়ে ঐ মাছের মাথা খেতে লাগলেন। বছর দুয়েকের মধ্যে সম্পত্তি ফুরিয়ে আসলে রাজপুত্র চিন্তায় পড়লেন। তার বাবার অতি ঘনিষ্ট ক পন্ডিতের শরণাপন্ন হলেন।
বললেন :রাজা প্রতি কামড়ে মাছের মাথা খেতে বলে গেছেন যাতে আমি এই সম্পত্তি সারাজীবন খেতে পারি। তাই বাজারের বড় বড় মাছগুলো এনে প্রতিবার কামড়ে মাথা খেয়েছি। অথচ বছর দু না গড়াতেই সম্পত্থি শেষের পথে।
পন্ডিত বললো :বাছাধন প্রতি কামড়ে মাছের মাথা খাওয়ার অথ হলো ছোট মাছ খাও। ছোট মাছগুলো সহজেই মুখে ঢুকে যায় আর দামও কম।
আজ দুপুরে কাচকি মাছ দিয়ে ভাত খেতে গিয়ে মায়ের শুনানো গল্পটা মনে পড়লো।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৭ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


