somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Weapon Review Browning M2 "Ma Deuce"

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অস্ত্র রিভিউ :: Browning M2 “Ma Deuce”
তথ্য সংগ্রহ ও সংরক্ষণে :: মাশুক খান

সংক্ষিপ্ত ইতিহাস :: ইতিহাস ঘাটলে খুব অল্প মেশিনগান খুঁজে পাওয়া যায় যার প্রয়োজনীতা M2 মেশিনগানের মত ছিলো। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সবথেকে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ছিলো মেশিনশানের ব্যবহার। সে সময়ে ফরাসি এবং ব্রিটিশদের কাছে শক্তিশালী মেশিনগান থাকলেও আমেরিকানরা ছিলো যথেষ্ঠ দূর্বল। বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর ইঞ্জিনিয়ার জন ব্রাউনিং মিলিটারীরের চাহিদা এবং প্রয়োজনীতা মেটাতে M2 মেশিনগানের ডিজাইন করেন। যার ডাক নাম দেওয়া হয় Ma Deuce। ক্যালিবারের কথা বিবেচনা করে একে সংক্ষেপে ফিফটি ক্যাল মেশিন গানও বলা হয়ে থাকে। নিজের তৈরি আগের .30-06 ক্যালিবার ব্যবহৃত M1919 ব্রাউনিং মেশিনগানের ডিজাইনের উপর অনেকটা ভিত্তি করে তার এই মেশিনগান তৈরি হয়। তবে এখানে তিনি পরিবর্তন করেন ক্যালিবারের। M2 মেশিনগানের কার্টিজের আকার M1919 থেকে বড় এবং অধিক শক্তিশালী, যার নাম হয় .50 ক্যালিবার BMG। 50 ক্যালিবার BMG দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের কাছে 12.7x99mm NATO ক্যালিবার হিসাবে পরিচিত পেয়ে আসছে। ১৯২৬ সালে জন ব্রাউনিং বেলজিয়ামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপর অন্যরা বাকি গবেষণা চালিয়ে নিতে থাকেন।
১৯২০ সাল থেকে এখন পর্যন্ত M2 মেশিন গান যুদ্ধের যানবাহন ও এয়ারক্র্যাফটে ব্যবহার হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কোরিয়া আফগানিস্তান ও ইরাকের যুদ্ধসহ বিভিন্ন যুদ্ধে এই মেশিনগান ব্যবহার হয়ে আসছে।

ডিজাইন :: .50 ক্যালিবার রাউন্ড যেটা বিভিন্ন ধরনের শক্তিশালী স্নাইপার রাইফেলে ব্যবহার করা হয়ে সেটি মূলত এই M2 থেকেই উৎপত্তি, যা উইনচেষ্টার কোম্পানি তৈরি করেছিলো। প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মান সেনাদের 13mm এন্টি ট্যাংক রাইফেলের বুলেট এবং পূর্বে M1917 ব্রাউনিং মেশিনগানে ব্যবহৃত .30 ক্যালিবারের উপর ভিত্তি করে M2 মেশিনগানের জন্য .50 ক্যালিবার বুলেট তৈরি করা হয়। তবে সমস্যা তৈরি হয় উত্তপ্ত হওয়া নিয়ে। দেখা গিয়েছিলো টানা কিছুক্ষণ গুলি করলে ব্যারেল অত্যাধিক গরম হয়ে যায়, ফলে ব্যারেল গলতে শুরু করে। ব্যারেল ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় ওয়াটার কুলিং ম্যাথোড, ওয়াটার ব্যাগ যা ছিলো অসুবিধাজনক। কারন বিমানে এই পদ্ধতি ব্যবহার সহজ হলেও গ্রাউন্ডে সুবিধাজনক না। ব্যবহার করা হয় এয়ার কুলিং ম্যাথোড কিন্তু এখানেও অসুবিধা দেখা দেয়। ৭৫ রাউন্ড টানা গুলি করলে দেখা দেয় ব্যারেলে ফ্রাকচার। তখন M2 এর ব্যারেলে আপগ্রেড করা হয় এবং নতুন রুপ হিসাবে আসে M2HB (heavy Barrel) যা সমস্যা অনেকাংশে কমিয়ে দেয় এবং ব্যবস্থা করে দেয় অধিক সময় ব্যবহারের সুবিধা। ব্যারেল গরম হওয়ার বাকি সমস্যাটুকু দূর করা হয় উত্তপ্ত ব্যারেল পরিবর্তনের মাধ্যমে। যুদ্ধ অবস্থায় ব্যারেল চেঞ্জ করার অপশন দেওয়া হয় M2HB মেশিনগানে। এই পদ্ধতিকে বলা হয় QCB বা কুইক ব্যারেলে চেঞ্জ।
M2 মেশিনগানের মাজল ভেলোসিটি ২৯২০ ফুট/পাউন্ড। যার সর্বোচ্চ রেঞ্জ ৭.৪ কিলোমিটার এবং ইফেক্টিভ রেঞ্জ প্রায় দুই কিলোমিটার। এই মেশিনগান মিনিটে পাঁচশো রাউন্ড গুলি করতে পারে। বিমানে ব্যবহৃত M2 মিনিটে ৮০০ থেকে ১২০০ রাউন্ড পর্যন্ত গুলি করতে পারে। রেকর্ডে আছে M2 মেশিনগানের একটা বুলেটের আঘাতে একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এবার কল্পনা করুন কয়েক হাজার রাউন্ডের বুলেটের বেল্ট সাথে .50 ক্যালিবারের বিধ্বংসী ক্ষমতা। বর্তমানে শতশত যুদ্ধের জাহাজ বিমানে এই মেশিনগান নির্ভরতার সাথে ব্যবহার করা হচ্ছে।

টেকনিক্যাল স্পেসিফিকেসন ::
অস্ত্রের মডেল :: Browning M2
ক্যাটাগরি :: Multi-role Heavy Machine Gun (HMG)
উৎপাদনকারী দেশ :: আমেরিকা
উৎপাদনকারী :: Saco Defense Industries
উৎপাদন সাল :: ১৯২১
উৎপাদিত সংখ্যা :: ৩০ লাখ
সার্বিক দৈর্ঘ্য :: ৬১.৪২ ইঞ্চি (১৫৬০ মি.মি.)
ব্যারেল দৈর্ঘ্য :: ৪৫ ইঞ্চি (১১৪৩ মি.মি.)
ওজন (ট্রিপড ছাড়া) :: ৩৮.১৫ কিলোগ্রাম (৮৪.১১ পাউন্ড)
ওজন (ট্রিপড সহ) :: ৫৮ কিলোগ্রাম (১২৭.৮৭ পাউন্ড)
কার্টিজ :: .50 BMG
ক্যালিবার :: 12.7x99 mm
মাজল ভেলোসিটি :: ২৯১০ মি. (৮৮৭ ফুট/সে.)
এ্যাকশন :: অটোমেটিক শর্ট রিকল অপারেটেড, এয়ার কুলড
ফিড সিস্টেম :: মেটালিক বুলেট বেল্ট।
রেট অফ ফায়ার পার মিনিট :: ৮০০-১২০০ রাউন্ড (বিমান), ৫০০ রাউন্ড গ্রাউন্ড।
ইফেক্টটিভ রেঞ্জ :: ১৯৯৬ মিটার
ম্যাক্সিমাম রেঞ্জ :: ৭৪০০ মিটার
মূল্য :: ২৮০০০ ডলার।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×