somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় নির্বাচন প্রধান মন্ত্রীর দৃঢ় অবস্থান

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বিরোধী জোটের ভিতরে একপ্রকার 'ট্রেড ইউনিয়ন' মনোভাব গড়ে উঠতে দেখা যায়। এই ভয়ঙ্কর বেড়াজাল হতে বের হয়ে আসার কোন বিকল্প পথ কি নেই? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মুক্তির প্রথম সোপানে পা রাখার চেষ্টা করছেন। এই প্রথম সোপান কুসুমাস্তীর্ণ নয়, বরং এতে ঘাপটি মেরে রয়েছে ঝুঁকির বিষকণ্টক। প্রধানমন্ত্রী নিশ্চয়ই তা অজ্ঞাত নয়। তবে এও সত্য যে, একটি অবাধ নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিরপেক্ষ ও স্বাধীন হতে হবে এবং এটা সময়সাপেক্ষও বটে। প্রধানমন্ত্রী সাহস করে এই কণ্টকাকীর্ণ সোপানে প্রথম পা রেখেছেন, তা সার্থক হলে আমরা সুদূরপ্রসারী ইতিবাচক ফল পাব। এমন সাহসী সোপানে পা রাখবার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ধূম্রজাল দুরিভুত হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেছেন “পৃথিবীর অন্য সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, বাংলাদেশও সেই পথেই নির্বাচন হবে।” আর এটাই স্বাভাবিক। অর্থাৎ নির্বাচন প্রশ্নে সংলাপ হবে কি হবে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মোড়কে নির্বাচন পরিচালনা করবে কি করবে না, এই সকল প্রশ্নের মীমাংসা স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য হতে। বাংলাদেশে নির্বাচন হবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচন পদ্ধতির মতোই। আমাদের দেশও গণতান্ত্রিক দেশ। সুতরাং গণতন্ত্রের তুলনামূলক আদর্শধারা স্নাত অন্য দেশগুলির মতোই তো আমাদের নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিৎ। নির্বাচন করবে নির্বাচন কমিশন। তারা এখন স্বাধীন ও শক্তিশালী। অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। গ্রহণযোগ্যতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে অভিযোগ উঠেনি একটিতেও। সুতরাং নির্বাচন কমিশনের উপর বর্তমান সরকার ন্যূনতম প্রভাব বিস্তার করেনি এ থেকে কি তা প্রমানিত হয়না? বিরোধী পক্ষ মনে করে এইসকল নির্বাচন আপাত নিরপেক্ষ ও সুষ্ঠু পেলেও জাতীয় নির্বাচনে এর ব্যত্যয় ঘটতে পারে। সুতরাং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যতীত এর আর কোনো সমাধান সম্ভব নয়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা অনুষ্ঠিত হওয়ার পর অতি বৃহৎ বিপর্যয় ঘটে ২০০৭ সনে। ২০০৭-২০০৮ সনের মতো পরিস্থিতি সৃষ্টির পরিবেশ সুপ্ত থাকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভিতরেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এটা বড় অন্তরায়। তাছাড়া আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে শ্রীলঙ্কা, ভারত ও মালয়েশিয়া গণতন্ত্রের পথে এগিয়ে চলছে। সংসদীয় গণতন্ত্রে সরকারের অধীনেই আমাদের এক সময় না এক সময় নির্বাচন ধারায় ফিরে যেতে হবে। আর এর জন্য প্রধানমন্ত্রীর অবস্থান সত্যিই অটুট থাকুক এটাই আমরা প্রত্যাশা করি।



১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×