খুলনা অঞ্চলের পাটকলগুলোতে উৎপাদিত পাটজাত পণ্যের চাহিদা আরও বেড়েছে। এতদিন ২০টি দেশে পাট ও পাটজাতদ্রব্য রফতানি হত। এখন আরও ৫টি দেশে পাটের নতুন বাজার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখন থেকে ২৫টি দেশে রফতানি হবে খুলনার পাট। যে কারণে ইতোমধ্যে শিল্পবন্দর এ নগরীতে প্রতিমাসে নতুন নতুন বায়ারদের আনাগোনাও বেড়েছে। খুলনার পাট ও পাটজাত দ্রব্যের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ ভিয়েতনামের। যদিও এদেশের পাটের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত, পাকিস্তান ও চীন। রাজনৈতিক সঙ্কটের কারণে মিসর, ইরান, সিরিয়া ও লিবিয়া পাট আমদানি কমিয়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনাম আমাদের নতুন বাজার। শীঘ্রই এ দুটি দেশে রফতানি প্রক্রিয়া শুরু হবে। থাইল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, শ্লোভাকিয়া, পাটজাত দ্রব্য কেনায় আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি শ্লোভাকিয়ার বায়াররা ক্রিসেন্ট ও খালিশপুর জুটমিল পরিদর্শন করে গেছেন। অন্যান্য দেশেও বাংলাদেশী পাটজাত দ্রব্যের চাহিদা রয়েছে। গত অর্থবছর খালিশপুর জুট মিল থেকে ৭০ কোটি টাকা মূল্যের ১৯শ’ মেট্রিক টন পাটজাত পণ্য সুদান, সিরিয়া, ভারত ও ইরানে রফতনি করা হয়েছে। দীর্ঘদিন জাপান, তুর্কি, গ্রীস, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় পাটজাত পণ্য রফতানি হয়েছে। খুলনা অঞ্চলের ৯টি সরকারী পাটকলে জানুয়ারি-জুন পর্যন্ত ৭৮ হাজার ৫৪৩ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়। স্থলবন্দর দিয়ে ভারতে এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর দিয়ে অন্যান্য দেশে পাটজাত পণ্য রফতানি হয়। এ অঞ্চলের পাটকলগুলো হচ্ছে প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, স্টার, দৌলতপুর, আলিম, ইস্টার্ন, জেজেআই ও কার্পেটিং। মে মাসে ভিয়েতনামে ১৩ কোটি টাকা মূল্যের ১৮ হাজার বেল পাট রফতানি হয়েছে। এর মধ্যে ১৩৮টি বেসরকারী পর্যায়ের প্রতিষ্ঠান মে মাসে ১ হাজার ৩১২ কোটি টাকা মূল্যের ১৮ লাখ বেল পাট রফতানি করে।
বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে সোনালী আঁশের সোনালী দিন ফিরে এসেছে, ২৫ দেশে খুলনা অঞ্চলের পাটপণ্য রফতানি
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।