somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বিদ্যুতে স্বয়ং সম্পুর্নতা আনয়নে রূপপুরে নির্মিত হচ্ছে পরমাণু বিদ্যুত প্রকল্প, উৎপাদন হবে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী মাসে শুরু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের মাঠ পর্যায়ের কাজ। মূলত এর মধ্য দিয়েই বিদ্যুত কেন্দ্র বাস্তবায়নের প্রথমিক ধাপ অতিক্রম করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যে দিয়ে বিদ্যুত কেন্দ্রটির মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। বিদ্যুত কেন্দ্রটির মাঠ পর্যায়ের কাজ শুরুর প্রস্তুতি গ্রহণের জন্য রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে রূপপুর ঘুরে গেছেন। পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থাসংবলিত রাশিয়া থেকে সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি দিয়ে রূপপুরে বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হবে। আন্তর্জাতিক আণবিক সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে ও রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশ এ প্রকল্প বাস্তবায়ন করছে। বিদ্যুত কেন্দ্রটি টার্নকি পদ্ধতিতে নির্মাণ করা হবে। ফলে রাশিয়ান প্রতিনিধি দল তাদের নিজেদের মতো করে কাজ করবেন। নির্মাণ ব্যয় কিছুটা বেশি হলেও পারমাণবিক বিদ্যুত উৎপাদন খরচ সব থেকে কম। পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে জ্বালানি খরচ কয়লাভিত্তিক কেন্দ্রর জ্বালানি খরচের এক-তৃতীয়াংশ আর গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্রর এক-পঞ্চমাংশ। তিন টন কয়লা বা দুই দশমিক ছয় টন তেল পুড়িয়ে যে শক্তি পাওয়া যায় এক গ্রাম ইউরেনিয়াম প্রক্রিয়া করে তার সমপরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব। উপরন্ত কয়লা বা তেলভিত্তিক বিদ্যুত কেন্দ্রের মতো বিশাল অবকাঠামো প্রয়োজন হয় না। কার্বণ নিঃসরণ হয় না বলে পরিবেশ দূষণের আশঙ্কা নেই। বিশ্বে প্রচলিত জ্বালানির তুলনায় পারবাণবিক জ্বালানির মজুদও বেশি। নির্মাণ শুরুর পাঁচ বছরের মধ্যে কেন্দ্র থেকে বিদ্যুত পাওয়া যাবে। কেন্দ্রটি থেকে দুটি পর্বে দুই হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হবে।


৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×