somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের নিবন্ধন বাতিল ১৬ কোটি মানুষের হৃদয়ের গভীরের আকাংখারই প্রতিফলন। নিষিদ্ধের দাবি তরিকত ফেডারেশনেরও।

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতের নিবন্ধন বাতিল ১৬ কোটি মানুষের আকাংখার প্রতিফলন। অবিলম্বে রাষ্ট্রের নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধের দাবিও জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন। উচ্চ আদালতে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য আইনী লড়াইয়ে জয়ী হওয়া এই সংগঠনের নেতারা দলগতভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতকে নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। জামায়াত একটি সন্ত্রাসী জঙ্গী দল। এদের সঙ্গে ইসলামের কোন সর্ম্পক নেই। এদেশে জামায়াতের রাজনীতি করার কোন অধিকার নেই। ৪২ বছরে এ দলটি সংবিধান বিরোধী, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতির চর্চা করে আসছে। হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে যে রায় দিয়েছে, তাকে আমরা অভিনন্দন জানাই। জামায়াতের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে ফেডারেশন বলেছে, ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টসহ এ অশুভ শক্তির সম্পত্তি সরকারের অধীনে নিতে হবে। জামায়াতে ইসলামী পবিত্র রমজান মাসেও পরপর হরতাল আহ্বান করে জনজীবনে এক চরম দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। মৌলবাদী এ সংগঠনটি ভবিষ্যতে দেশের অস্তিত্বের জন্য বড় সঙ্কট হিসেবে দেখা দেবে। তাই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের অর্থনৈতিক উৎসগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয়করণ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই সাম্প্রদায়িক জঙ্গীবাদী, স্বাধীনতা ও ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে ৭১-এর চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা অতীব প্রয়োজন। গত ১ আগস্ট মহামান্য হাইকোর্ট বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ বলে রায় দিয়েছেন। আমরা এই রায়কে ঐতিহাসিক এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের গভীরের আকাংখার প্রতিফলন সঙ্গে সঙ্গে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি পট-পরিবর্তনের নৈতিক প্রেক্ষাপট হিসেবে দেখছি। মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান দুর্বলতা ছিল জামায়াতে ইসলামীর রাজনৈতিক বৈধতা। গত ৪২ বছরের গণমানুষের হৃদয়ে রক্ত ঝরিয়ে এ দলটি সংবিধানবিরোধী, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক রাজনীতির চর্চা করে আসছিল ব্যাপক ক্ষমতার সঙ্গে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত রাজনৈতিক অধ্যায়ও রচনা করেছে স্বাধীনতাবিরোধী এ দলটি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×