আমরা কি হরতাল বন্ধ করতে পারিনা ?
১। আসুন বেকার সমস্যা সমাধান ও দেশের উন্নতিকল্পে হরতাল বন্ধ করি।
২। হরতালে দেশের অর্থনীতি ধ্বংস হওয়া ছাড়া কোন লাভ হয় না। আসুন হরতালের ঘোষনা বন্ধ করি।
৩। হরতাল নতুন প্রজন্ম ও বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। আসুন এজন্য হরতাল বন্ধ করি।
৪। দেশ আমার-আপনার সবার। এদেশে সবাই মিলে উন্নতির পরিবর্তে ধ্বংসযজ্ঞ কেন? আসুন জ্বালাও পোড়াও বন্ধ করি।
৫। দেশের ধ্বংস যজ্ঞ ও উন্নতি বন্ধ রোধকল্পে ইসলামী দলগুলো সোচ্চার হউন।
৬। ইসলাম শান্তির ধর্ম। ধর্মপ্রাণ মুসলিম এ দেশে এক মুসলিম দ্বারা অন্য মুসলমানকে হত্যা ও দেশে আগুন/জ্বালাও/পোড়াও করে দেশকে ধ্বংস কেন? ইসলাম তো তা সমর্থন করে না।
৭। হরতাল ডেকে গরীবের পেটে লাথি কেন?
৮। হরতাল ডেকেতো দেশের ক্ষতি ছাড়া কোন লাভ হয়নি। তাহলে হরতাল কেন?
৯। আসুন মৃত্যুর কথা ও পরকালের শান্তির কথা স্মরণ করে আমরা হরতাল ডেকে অন্যের স্বাধীন চলাচলে ব্যঘাত ও গাড়ী পোড়ানো বন্ধ ও গরীব মানুষের পেটে লাথি মারা বন্ধ করি।
১০। গাড়ী পুড়িয়ে, যাত্রী মেরে, ড্রাইভার পুড়িয়ে আমরা তাদের পরিবারের কান্না দেখেছি। মানুষ দ্বারা মানুষের সৃষ্ট কান্না ইসলাম সমর্থন করে না। আসুন এ পাপ থেকে আমরা মুক্ত থাকি।
১১। দেশ বাঁচলে আমরা বাঁচবো। তাহলে ক্ষমতার জন্য দেশকে ধ্বংস কেন?
১২। আসুন মৃত্যুর কথা স্মরন করে দেশের ক্ষতি সাধন থেকে নিজেকে বিরত রাখি।
১৩। আমাদের সন্তান যেন জ্বালাও পোড়াও না করে। অপরের গাড়ী ভাংচুর না করে। কোথাও আগুন না দেয়। দেশের শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতি তথা দেশকে ধ্বংস না করে তা নিশ্চিত করি।
১৪। আসুন পারিবারিকভাবে আমরা দেশের ধ্বংসকে প্রতিরোধ করি।
১৫। এভাবে দেশের ধ্বংস হলে দেশ কি নিয়ে বাঁচবে? দেশ কিভাবে চলবে।
১৬। দেশ বড় না ক্ষমতা বড়?
১৭। মানবাধিকার কর্মীরা, দেশ বাসীরা দেশের হরতালে, দেশ ধ্বংসযজ্ঞে চূপ কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

