৮ আগস্ট চাঁদ দেখা গেলে ৯ আগস্ট ঈদ। আর তা না হলে ১০ আগস্ট ঈদ হবে। ছুটি থাকবে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত। আর ১২ ও ১৩ আগস্ট হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর এই হরতাল ডাকার যৌক্তিকতা কতটুকু? দলটিকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিদ্যমান আইনের আলোকেই উচ্চ আদালত এই রায় দিয়েছেন। জামায়াত এই রায়ের বিরুদ্ধে আপিলও করেছে। তার পরও কেন এই হরতাল? যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, হরতালের কারণে বাংলাদেশের অর্থনীতির এখন 'দম বন্ধ' অবস্থা হয়েছে। সাম্প্রতিক হরতালে প্রত্যক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ট্রেন, বাসসহ শত শত গাড়ি পুড়িয়ে দেওয়ায় দেশটির দুর্বল পরিবহন ব্যবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। পণ্য পরিবহন, উৎপাদন ও বিপণন বাধাগ্রস্ত হওয়ায় বাজারে পণ্যমূল্য বেড়ে যাচ্ছে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষ। হরতালের কারণে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এসব কারণে বাংলাদেশের সব রকম উন্নয়ন প্রচেষ্টা মুখ থুবড়ে পড়তে পারে। যদি তাই হয়, তাহলে ক্ষতি কার হবে? দেশ ও দেশের মানুষের। তাহলে কার স্বার্থে এই হরতাল? হরতাল রাজনৈতিক অধিকার। কিন্তু সেই হরতাল ডাকার যৌক্তিকতা থাকতে হবে। হরতালের সঙ্গে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলে সেটি কখনো কারো রাজনৈতিক অধিকার হতে পারে না। আমরা আশা করি, জামায়াত অবিলম্বে তাদের ঘোষিত হরতাল প্রত্যাহার করে নেবে।
আগামী ১২ ও ১৩ আগস্ট জামায়াতে ইসলামির হরতাল, বিড়ম্বনায় ঈদে ঘরমুখী মানুষ। তাহলে কার স্বার্থে এই হরতাল?
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।