কথায় আছে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’’ আরও ভালো বাংলায় বলা যায় ‘বন্যার পুর্বেই রিলিফ নিয়ে কাড়াকাড়ি’’। ঠিক তেমনি চিত্র বাংলার বুকে জেগে উঠছে। চিত্রটি হল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলাইয়ারপুরে কিছু দিন ধরে স্থানীয় বিএনপি নেতা হারুন ও কবির গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে স্থানীয় আমিন বাজারে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত গুলিবিদ্ধ কবির (৩১), গুলিবিদ্ধ হারুন (৩৩), মহিন উদ্দীনকে(১৮) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ভাংচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছে। দেশ পরিচালনার দায়িত্বে/ক্ষমতায় বিএনপি নেই অথচ তাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষমতা নিয়ে যে লড়াই, মহড়া দেখালো ক্ষমতায় গেলে এদের চরিত্র কেমন হবে তা জনগণের কাছে উন্মুক্ত হয়ে গেল। তারা জানেনা তাদের ভাগ্যে কি আছে আষাঢ়ের বৃষ্টি নাকি প্লাবন। যেখানে চিৎপটাং হয়ে ভাসবে ২০০৮ এর নির্বাচনী ঝড়ের মত। শুধু সরকারের সাথে নয়, মতানৈক্য রয়েছে তাদের সর্বস্তরে। ক্ষমতার দিবা স্বপ্নে যারা আহত করছে নিজ দলের নেতাকর্মীদে, ক্ষমতা পেলে কি হবে এ দেশ বাসির ভাগ্যে?
‘গাছে কাঁঠাল গোঁফে তেল’’ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৮।
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।