বাংলাদেশও পারে, একসঙ্গে দুটি আন্তর্জাতিক বিশ্বকাপ আসরের আয়োজন ও সফল সমাপ্তির মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। একইসাথে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কঠোর নিরাপত্তা ও সুব্যবস্থাপনার সক্ষমতা বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশও পারে। একসঙ্গে দুটি আন্তর্জাতিক বিশ্বকাপ আসরের আয়োজন ও সফল সমাপ্তির মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। একদিকে সাম্প্রদায়িক শক্তির উত্থান। নির্বাচন ও যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে দেশজুড়ে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর হিংস্র তান্ডব। বিএনপিসহ ১৮ দলের সহিংস আন্দোলন, আতঙ্ক। সাম্প্রতিক এমন একটি চরম বৈরী রাজনৈতিক পরিস্থিতি সামাল দিয়ে বিশ্বকাপের আয়োজন করা ছিল সত্যিকার অর্থেই চ্যালেঞ্জের বিষয়। এ আয়োজনের সফল সমাপ্তি নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। আশঙ্কা ছিল সবকিছু ভালোয় ভালোয় শেষ হওয়া নিয়ে। শেষ পর্যন্ত তা হয়েছে, স্বস্তি ফিরেছে। কারণ এই আয়োজনের মধ্য দিয়ে গোটা বিশ্বের দৃষ্টি ছিল বাংলাদেশের দিকে। পাশাপাশি স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের অর্জন দুটি। একটি হলো আন্তর্জাতিক পর্যায়ের এরকম আয়োজনে সক্ষমতার প্রমাণ দেয়া। অন্যটি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়া। পাশাপাশি অনেক গৌরবময় ঘটনার সাক্ষী হয়ে থাকল বাংলাদেশ। এতে বেড়েছে প্রত্যাশা আর আত্মবিশ্বাস। যা দেশসহ বিশ্ব ক্রিকেটমোদীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। টি২০ বিশ্বকাপ ও প্রমীলা বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের প্রায় ২৬ দেশের উপস্থিতি ছিল বাংলাদেশে। এ উপলক্ষে রাজধানীকে সাজানো হয় বর্ণিল সাজে। জমকালো উদ্বোধনী পর্বে বিশ্বের নামীদামী সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণ থেকে শুরু করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সফলভাবে। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রীড়ামোদীদের মধ্যেও ছিল বাড়তি উত্তেজনা। বিদ্যুত নিয়েও ছিল দুশ্চিন্তা। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি তো আছেই। হতাশ হননি ক্রীড়াপ্রেমীরা। কারণ নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ ছিল খেলার সময়। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক। বিশ্বকাপ উপভোগে কোন জটিলতার সৃষ্টি হয়নি। শেষ ভাল যার, সব ভাল তার। অর্থাৎ আরেকটি ভাল ও শুভ সূচনার যাত্রা শুরু করল বাংলাদেশ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।