রাশিয়ার বাজারে বাংলাদেশের আলু, চিংড়ি, হিমায়িত খাদ্য, পাটসহ কৃষিপণ্যের বিপুল চাহিদা রয়েছে। রাশিয়া এগুলো আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে আলু আমদানির ওপর রাশিয়া বেশি গুরুত্ব দিচ্ছে। আলু সংরক্ষণের জন্য রাশিয়া বাংলাদেশে নিজ খরচে প্রয়োজনীয় হিমাগার স্থাপন করতে চায়। আশা করা হচ্ছে, এ বছর শেষে দুদেশের বৈদেশিক বাণিজ্য এক বিলিয়ন (এক শ’ কোটি ডলার) ছাড়িয়ে যাবে। সরকার ষষ্ঠ পঞ্চবার্র্ষিকী পরিকল্পনা মোতাবেক নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টি এবং রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধির জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশের বড় রপ্তানি বাজার হতে পারে। এতে দুদেশের বাণিজ্য ব্যবধান অনেক কমে আসবে। রাশিয়ার চাহিদা মোতাবেক উন্নতমানের আলু চাষের জন্য সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উত্তরাঞ্চলে এ ধরনের আলুর চাষ সফল হয়েছে। এছাড়া, রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা রয়েছে। বাংলাদেশ চেষ্টা করছে, সেখানে তৈরি পোশাক রপ্তানি করতে। এক সময় বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল। খাদ্য আমদানি করে চাহিদা পূরণ করা হতো। আজ দেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। এ মুহূর্তে দেশে এক লাখ মেট্রিক টন চাল প্রয়োজনের অতিরিক্ত রয়েছে। শ্রীলঙ্কা সরকার বাংলাদেশ থেকে সরকারীভাবে ৫০ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। দেশের চাহিদা, খাদ্য নিরাপত্তা, আপৎকালীন প্রয়োজন ইত্যাদি বিবেচনা করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন।
ষষ্ঠ পঞ্চবার্র্ষিকী পরিকল্পনা মোতাবেক নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টি এবং রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধির জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।