দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে আগে ঢোকা নিয়ে মারামারিতে জড়িয়েছে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা। গত সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গণে পৌঁছানোর আগে এ ঘটনা ঘটে। শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকেই জিয়ার কবর প্রাঙ্গণে পৌঁছাতে শুরু করে। এ সময় বিভিন্ন থানা শাখার নেতাকর্মীদের ব্যানার নিয়ে মিছিল করে সমাধি প্রাঙ্গণের ফটকের দিকে এগোতে দেখা যায়। এ সময় পেছন থেকে কয়েকজন দৌঁড়ে এসে পল্লবী থানা বিএনপির একটি মিছিলের ব্যানার কেড়ে নিয়ে যায়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কয়েকজনকে বাঁশ নিয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে যেতেও দেখা যায়। পরে পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। তার আধা ঘণ্টা পর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সমাধি প্রাঙ্গণে এসে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত ২৪ জুলাই বিএনপির ঢাকা মহানগরের নতুন কমিটির সদস্যরা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গেলে সামনে দাঁড়ানো নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি হয়। ঐ দিন দুই নারী নেতার মধ্যে চুলোচুলির ঘটনাও ঘটে। তারা আবার আন্দোলন করে বর্তমান নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশ পরিচালনার মহান দায়িত্ব নিতে চায়। এদের দিয়ে জাতি কি দেশের কোন উন্নয়ন আশা করতে পারে?
শহীদ জিয়ার সৈনিক, মারামারি করে দৈনিক। ফুল দিতে এসেও মারামারি জিয়ার কবরে
অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন
বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।
হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।