somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির হিপোক্রাসী পলাতক তারেক জিয়া বাংলাদেশের গৌরবময় আন্দোলনের ইতিহাসকে লন্ডনে বসে কলংকিত করছে

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিপোক্র্যাটের দল বিএনপি শুধু বাংলাদেশের ইতিহাস পাল্টাতে চায় না, এরা বাংলাদেশের গৌরবময় আন্দোলনের ইতিহাসও পাল্টাতে চায়। বাংলাদেশের ইতিহাসে প্রথম, বিএনপির নেতারা গরম গরম বক্তৃতায় তাদের দলের তৃণমূল নেতাদের উস্কে দিয়ে বিপদের মুখে ফেলে নিজেরা আত্মগোপন করে থাকার ইতিহাস সৃষ্টি করেছে। তৃণমূল নেতা-কর্মীদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে কেন্দ্রিয় নেতারা নিরাপদে থাকতে চেয়েছে। বিএনপির নেতাদের হিপোক্রেসীতে সারাদেশে তৃণমূল নেতা-কর্মীরা নিজেদের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। সেটা বুঝতে পেরে তৃণমূল নেতা-কর্মীরা বিএনপি নেতাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেকারণে তাদের মার্চ ফর হিপোক্রেসীর আন্দোলনে তারা তাদের কর্মীদের সাথে পায়নি। তারপর তারা আন্দোলনের নামে ঘৃণ্য, জঘন্য পন্থা বেছে নিয়েছিল। রাস্তার সন্ত্রাসী ভাড়া করে সাধারণ মানুষের উপর পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যার জঘন্য চক্রান্তে মেতে উঠেছিল। তাদের সেই চক্রান্তে পেট্রলবোমায় পুড়ে মারা গেল কত মানুষ! এ গুলো কি আন্দোলন ছিল? আন্দোলন হলো আদর্শের জন্য আত্মত্যাগের ইতিহাস, মানুষের জীবনকে নিরাপত্তা দেবার জন্য নিজের জীবন উৎসর্গ করার ইতিহাস। সে ইতিহাস পাল্টে দিচ্ছে বিএনপি। বিএনপির আন্দোলনের ইতিহাস হলো, তাদের ক্ষমতার জন্য তৃণমূল নেতা-কর্মীদের ব্যবহার করার ইতিহাস, নিজেদের জীবনকে নিরাপদ রেখে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করা, মানুষের জীবনের বিনিময়ে বিএনপি নেতাদের ক্ষমতার পথ সুগম করা। পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে এসব হিপোক্রাটদের গ্রেফতার করলে এখন আবার সংবাদপত্রে হেডলাইনে তারা জায়গা পায়, গণমাধ্যমের সামনে তারা কান্নাকটি শুরু করে, ‘মাঠে নামলেই পুলিশ মারে।’ তাদের অভিযোগগুলো এমন যে, তারা পেট্রলবোমা দিয়ে মানুষ মারবে, আর তাদের জামাই আদর করে আবার মানুষ হত্যার সুযোগ করে দিতে হবে। এটাই তাদের আন্দোলন। বিএনপির হিপোক্রাসী বাংলাদেশের গৌরবময় আন্দোলনের ইতিহাসকে কলংকিত করেছে। রাজনৈতিক হিপোক্রাটদের বর্জন করুন, রাজনীতি থেকে বিদায় করুন, বাংলাদেশ ও বাংলাদেশের আন্দোলনের গৌরবময় ইতিহাসের সঙ্গে থাকুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

×