somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশকে ফরমালিন মুক্ত করতে সরকারের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডিজিটাল পদ্ধতির শোধন যন্ত্র আবিষ্কার

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের উদ্যোগ এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুই বিজ্ঞানী শোধন যন্ত্র বানিয়েছেন। নাম দিয়েছেন 'গরম পানিতে ফল শোধন যন্ত্র'। যেটির ব্যবহার ফরমালিন ছাড়া ২০ দিন পর্যন্ত ফলের পচন রোধ করবে। প্রতি কেজি ফল শোধনের খরচ পড়বে মাত্র ১৭ পয়সা। প্রতি ঘণ্টায় শোধন করা যাবে ১ টন ফল। এ যন্ত্র ব্যবহার করলে ফলের পচন রোধ হবে। বেশিরভাগ ফল পচে যায় বলে ব্যবসায়ীরা ফলে ফরমালিন দেন। 'গরম পানিতে ফল শোধন যন্ত্র' ব্যবহার করলে ফরমালিনের মতো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করতে হবে না। পরীক্ষামূলকভাবে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয় যন্ত্রটি। পরীক্ষায় দেখা গেছে সাধারণ তাপমাত্রায় ২০ দিন পর্যন্ত রাখার পরও কোনো আম পচেনি এবং আমের বর্ণ হলুদ হয়েছিল। যারা মৌসুমে কয়েক কোটি টাকার আম ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য শহরে বাজারজাত করেন। তাদের জন্য যন্ত্রটির দাম তেমন বেশি নয়। এই যন্ত্র ব্যবহার করলে ফলের অপচয় রোধ হবে। অপচয় রোধ হলে বর্তমানের চেয়ে বেশি দামে কৃষকদের ফল বিক্রয় করার এবং কম মূল্যে ক্রেতাদের ফল ক্রয় করার সম্ভাবনা থাকে। অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধঘোষিত রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন। সেজন্য অনেকে ফল কেনা ছেড়ে দিয়েছেন। গরম পানিতে শোধন করা ফল কিনতে পারলে ক্রেতাদের এই বিরূপ মনোভাব দূর হবে। পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারি বাঙালিরা বেশি দাম দিয়ে হলেও দেশে উত্পাদিত গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি প্রভৃতি জাতের আমসহ অন্যান্য ফল কিনতে আগ্রহী। তবে বাজার থেকে আম কেনার দু'চার দিনের মধ্যে আম পচে যায়। তাই রপ্তানিকারকগণ রপ্তানি করতে আগ্রহী হন না। আর কিছু অসাধু ব্যবসায়ী আমের পচনরোধ করতে ব্যবহার করেন ফরমালিন। তবে নতুন উদ্ভাবিত ফল শোধন যন্ত্র দিয়ে শোধন করলে আমে স্বাস্থ্যঝুঁকি থাকে না। শোধনের পর পলিইথাইলিন ফোম নেট দিয়ে মুড়িয়ে এবং রপ্তানির জন্য ব্যবহৃত কার্টন ব্যবহার করলে পচন সমস্যা দূর করা যাবে। এই যন্ত্র বানাতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে। তবে বাণিজ্যিকভাবে বাজারজাত করলে খরচ আরো কমবে। এই যন্ত্র আবিস্কারের ফলে, ফল ব্যবসায় এক দিকে স্বস্তি ফিরে আসবে, অন্য দিকে বাংলাদেশ হবে ফরমালিন মুক্ত এবং মানুষ ফিরে পাবে সু-স্বাস্থ্যকর জীবণ।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×