দেশের চাহিদা মিটিয়ে ফ্রিজ রপ্তানি হচ্ছে বিদেশে। গত এক দশক আগেও প্রয়োজনমতো ফ্রিজ আমদানি করা হতো। এখন দেশীয় কয়েকটি প্রতিষ্ঠান ফ্রিজ উৎপাদন ও বিপণনে এগিয়ে আসায় এ পণ্যটিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। দেশে ফ্রিজের বার্ষিক চাহিদা প্রায় ১১ লাখ, বিপরীতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ক্ষমতা ২৩ লাখ। অর্থাৎ উৎপাদন ক্ষমতা চাহিদার দ্বিগুণেরও বেশি। দেশীয় এ শিল্পের দ্রত বিকাশে এখন আমদানি নিরৎসাহিত করা প্রয়োজন। একই সঙ্গে রপ্তানি বাড়াতে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। তবেই দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এ শিল্প খাতটি। ফ্রিজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এর সুফল পাচ্ছেন ক্রেতারা। অভ্যন্তরীণ বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে দেশীয় এ পণ্যটি। আমদানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রাও রক্ষা পাচ্ছে। গত ২০১৩-১৪ অর্থবছরে দেশে রেফ্রিজারেটর বিক্রি হয়েছে ১০ লাখ ৭৭ হাজার, যা আগের অর্থবছরের চেয়ে ৩২ দশমিক ৯ শতাংশ বেশি। এর মধ্যে দেশে তৈরি ফ্রিজ ছিল ৮ লাখ ৩৭ হাজার, একই সঙ্গে আমদানি ২ লাখ ৪০ হাজার ফ্রিজ। আগের অর্থবছরে আমদানিকৃত ফ্রিজ বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার। অর্থাৎ এ বছর আমদানি করা ফ্রিজের বিক্রি কমেছে ৭৭ হাজার ইউনিট। পক্ষান্তরে দেশে তৈরি ফ্রিজের বিক্রি বেড়েছে ৩ লাখ ৪৪ হাজার ইউনিট। চলতি অর্থবছরে দেশীয় ফ্রিজের প্রবৃদ্ধি আরও বাড়বে। ৪০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে চলতি অর্থবছরের শেষে ফ্রিজের দেশীয় বাজার ১৪ লাখ ছাড়িয়ে যাবে। সেই সঙ্গে আমদানিকৃত ফ্রিজের বাজার আরও সঙ্কুচিত হয়ে যাবে। এটা দেশের জন্য ভাল দিক। ফ্রিজের মতো অন্যান্য পণ্যও দেশে উৎপাদন হলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশে ফ্রিজ তৈরি করছে এরকম প্রতিষ্ঠানগুলো হচ্ছে-যমুনা, আরএফএল, ওয়ালটন, মার্সেল, ইকো প্লাস, মাই ওয়ান এবং মিনিস্টার। এর মধ্যে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রপ্তানি করা হচ্ছে। এছাড়া ইউরোপের বাজারেও রপ্তানির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তাই ভাবতেই ভালো লাগছে, সত্যিকার অর্থেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই সোনার বাংলা।
সত্যিকার অর্থেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশি ফ্রিজ এখন রপ্তানি হচ্ছে বিদেশে
আম্রকাননের আগুন

আম্রকাননের আগুন
এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন
জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।