somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী ব্যাংক বাংলাদেশের ইসলামী জঙ্গী এবং জামায়াতে ইসলামীর অর্থনৈতিক মেরুদণ্ড বলে বার বার প্রমাণিত

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আল ফুয়াদের উদ্যোগে ঢাকায় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। উইকিপিডিয়াতে প্রকাশ, বর্তমানে আবু নাসের মুহাম্মদ আবদুজ জাহের এই ব্যাংকের চেয়ারম্যান এবং ইউসুফ আবদুল্লাহ আল রাজী ভাইস চেয়ারম্যান। ইসলামী ব্যাংক বাংলাদেশের ইসলামী জঙ্গী এবং জামায়াতে ইসলামীর অর্থনৈতিক মেরুদণ্ড বলে বার বার প্রমাণিত। জামায়াতে ইসলামীর ছত্রছায়ায় বাংলাদেশে ইসলামী মৌলবাদের প্রসার ঘটেছে। জঙ্গীবাদ বেড়ে যাওয়ার নেপথ্যে তাদের অর্থনৈতিক মদদদাতা, সমর্থকদের দেয়া আর্থিক সহযোগিতাই প্রধান ভূমিকা পালন করেছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি শতকরা ২০ ভাগ। দেশের গোটা ব্যাংক ব্যবস্থার গড় হারের দ্বিগুণ। ইসলামী ব্যাংকিং কার্যক্রমের কিছু দিক এইচএসবিসিসহ বিভিন্ন বহুজাতিক ব্যাংককেও আকৃষ্ট করেছে। বর্তমানে ইসলামী ব্যাংক এইচএসবিসির দুই ডজন এ্যাফিলিয়েটেড কাস্টমার। এ কারণে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার অবিশ্বাস্য গতিতে বেড়ে যায়, জঙ্গী অর্থায়নের সুযোগ বেড়ে যায়। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৫টি জেলার মধ্যে ৬৪টি জেলায় জঙ্গীরা সিরিজ বোমা হামলা চালালে এ দেশে জঙ্গীদের অবস্থান নিশ্চিত হয়। এরপরও জেএমবি, জামায়াতের দাতা এবং ইসলামী ব্যাংকের কার্যকলাপের ওপর নজরদারি করেনি তখনকার গোয়েন্দা অথবা বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারকরা। জেএমবি, গণতন্ত্র ও সমাজতন্ত্রকে ‘শয়তানের সৃষ্ট ব্যবস্থা’ বা ‘তাগুতি শাসন’ অভিহিত করে দেশে আল্লাহর শাসন বা ইসলামী হুকুমত কায়েমের নামে জঙ্গী তৎপরতা শুরু করে এইচএসবিসির রিপোর্টে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জঙ্গী সংগঠন জমিয়াতুল মুজাহিদীনের বাংলাদেশ শাখার সাবেক প্রধান শায়খ আব্দুর রহমান ও তার ‘ডান হাত’ বলে পরিচিত সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়েরও এ্যাকাউন্ট ছিল। আবদুর রহমান, বাংলাভাইসহ ৬ জেএমবি নেতাকে ২০০৭সালে দুই বিচারককে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ২টি শাখা সন্দেহজনক অর্থ লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে এমন প্রমাণ পায়। তবে সেই সময়ে এই লেনদেনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার পর ইসলামী ব্যাংকের ২০ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক যে কোন দেশের কাউন্টার টেররিজমের তালিকায় জঙ্গী অর্থায়ন অনেক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয় মার্কিন সিনেট অধিবেশনের আলোচনায়। একই সঙ্গে ইসলামী ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংক জঙ্গী অর্থায়নের সঙ্গে জড়িত এমন তথ্য যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এইচএসবিসি ব্যাংকের যুক্তরাষ্ট্র শাখার অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে বাংলাদেশের এই ব্যাংক দুটির প্রতি সন্দেহের তীর- জঙ্গী এবং সন্ত্রাসীদের সঙ্গে এদের সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে এই ব্যাংকগুলো আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে বিপুল অর্থ পাচার করে চলেছে এমন সন্দেহও রয়েছে বিশেষজ্ঞ মহলের। দেশ বাসী আশা করে ইসলামী ব্যাংক অনতি বিলম্বে বন্ধ করা হোক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×