পালিত হলো বিএনপির অস্তিত্ব জানান দেয়ার হরতাল। সেই সাথে আরো স্পষ্ট হলো বিএনপি এখন অস্তিত্বহীন হবার দ্বার প্রান্তে। স্বঘোষিত ৯৫ শতাংশ জনগণের নেত্রী খাম্বাম্মার হরতালে কত শতাংশ মানুষের অংশগ্রহণ ছিল? যথারীতি হরতাল ডেকে বিএনপির নেতারা হরতালের মাঠে অনুপস্থিত। আর মাঠের অতি চতুর নেতারা নিজেদের অস্তিত্ব জানান দিতে কয়েকজন মিলে ফটোসেশন করেই হাওয়া। আর সেই ফটোসেশনের খবর পড়ে শোনালেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া নিয়ে ষোড়শ সংশোধনী নিয়ে আসা হয়েছে সংবিধানে। ষোড়শ সংশোধনীতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেয়া হয়েছে জাতীয় সংসদকে। আগে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল হলো মহামান্য রাষ্ট্রপতি মনোনীত ৩ জন বিচারপতির সমন্বয়ে গঠিত কাউন্সিল। অর্থাৎ সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাত্র ৩ জন বিচারপতির রিপোর্টের ভিত্তিতে বিচারপতিকে মহামান্য রাষ্ট্রপতি অপসারণ করতে পারতেন। এখন এই দায়িত্ব এসেছে জাতীয় সংসদের হাতে। আর বিচারপতিদের অপসারণ করতে এখন প্রয়োজন হবে জাতীয় সংসদের সাংসদবৃন্দের দুই তৃতীয় সমর্থন, অর্থাৎ এখন অভিযুক্ত বিচারপতিকে অপসারিত করতে হলে কমপক্ষে ২৫৪ জন সাংসদের সমর্থন লাগবে। বিচারপতিবৃন্দের অপসারণ সংক্রান্ত সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিএনপি গত সোমবার হরতাল ডেকেছিল। এই হরতাল কতোটা যৌক্তিক, সেটা বিচার করে দেখেছে দেশের সাধারণ মানুষ। আসলে বিচারপতিদের অপসারণ হরতালের প্রধান কারন নয়, তাদের হরতাল ডাকার প্রধান কারন হচ্ছে বিএনপির নেতা-কর্মীরা অন্যদলে ভাগতে শুরু করেছে। আবার অনেক নেতা খাম্বা আর খাম্বার মা মাইনাস বিএনপি গড়ে তোলার চেষ্টা করছে। তাই খাম্বা আর খাম্বার মা বিনা কারনে হরতাল দিয়ে নেতা-কর্মীদের ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র মূলক হরতাল দেশের সাধারণ মানুষের সাড়া না পেয়ে আবারো ব্যর্থতায় পরিণত হলো।
বিএনপির ডাকা ষড়যন্ত্র মূলক হরতাল দেশের সাধারণ মানুষের সাড়া না পেয়ে আবারো ব্যর্থতায় পরিণত হলো। সেই সাথে আরো স্পষ্ট হলো বিএনপি এখন অস্তিত্বহীনতার দ্বার প্রান্তে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন
মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন
সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।