somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্যপ্রযুক্তি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত। বাংলাদেশের তৈরি সফটওয়্যার শিল্প যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিযোগিতার দৌড়ে বাংলাদেশের তৈরি সফটওয়্যার বিদেশের বাজারেও জায়গা করে নিয়েছে। দেশে তৈরি সফটওয়্যারের চাহিদাসম্পন্ন বাজার গড়ে উঠছে ইউরোপ, আমেরিকাসহ ৩৫টি দেশে। মেধাবী তরুণ-যুবকদের ব্যক্তিগত উদ্যোগে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা শিল্পটি এখন গতি পেতে শুরু করেছে। পরিচিতি পেয়েছে শতকরা ৫০ ভাগ প্রবৃদ্ধির ব্যতিক্রম শিল্প হিসেবেও। বাংলাদেশে বর্তমানে সফটওয়্যার প্রস্তুতকারী ছয় শতাধিক প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ২৫ হাজার তরুণ-যুবক কাজ করছেন। তাছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে আরও প্রায় ২০ হাজার তরুণ ব্যক্তিগতভাবেও সফটওয়্যার প্রস্তুতের কাজ করে থাকেন। তবে আগামী বছরের মধ্যে সফটওয়্যার শিল্পে দশ লাখেরও বেশি তথ্যপ্রযুক্তিবিদ কাজ করবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। সফটওয়্যার শিল্পের মাধ্যমে বাংলাদেশে অনেক তরুণ প্রচলিত ধারার চাকরি না খুঁজে নিজেদের উদ্যমেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। বাংলাদেশে তথ্য-প্রযুক্তি পেশায় আগ্রহীদের অভাব নেই। কর্মক্ষেত্রে এদের অনেকেই ভালো করছেন। চলতি বছরে সফটওয়্যার রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১০২ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর এ আয়ের পরিমাণ ছিল ৭০ মিলিয়ন ডলার। আশা করা হচ্ছে এ খাতে আগামী বছর রপ্তানির পরিমাণ ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বিশ্বের বড় বড় মোবাইল ফোন কোম্পানির ফোনসেটের নানা ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারও বাংলাদেশেই তৈরি হচ্ছে। এ ছাড়া ওয়েব সার্চ ইঞ্জিন, বড় বড় প্রতিষ্ঠানের নিজস্ব কাজের জন্য সফটওয়্যার তৈরি করে নেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে। এসব কাজে প্রতিষ্ঠানের পাশাপাশি আউটসোর্সিং পদ্ধতিতে ব্যক্তিগতভাবেও তরুণরা যুক্ত হচ্ছেন। বাংলাদেশে এখন ২০ হাজার তরুণ আছেন যারা ঘরে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে সফটওয়্যার তৈরি করে বাইরে পাঠাচ্ছেন। তাদের প্রত্যেকের আয় মাসে গড়ে লক্ষাধিক টাকা। এ খাতে নতুন উদ্যোক্তা যেমন যোগ হয়েছে, তেমনি বিদেশিদের আস্থাও বেড়েছে আমাদের ওপর। সে কারণে রপ্তানির পরিমাণ দিন দিনই বাড়ছে। সরকারের অগ্রাধিকার খাত হিসেবে এ খাতকে শিল্পের স্বীকৃতি দেওয়ার কাজে সরকার কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৫-৬ বছর ধরে বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতকে গুরুত্ব দিচ্ছে। তথ্য প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ‘দ্বিতীয় সাবমেরিন ক্যাবল’ যুক্ত হতে যাচ্ছে ও ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ প্রকল্প হাতে নিয়েছে। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×