somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসে ভিন্ন জীবন ...

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসে পাড়ি দেয়া ভিন্ন জীবন ...

জীবন - ১/
রুবেল, বয়েস ২৮-৩০; সদাহাস্য পরিশ্রমী এক সুঠামদেহী। আমার সাথে কাজ করতো এক সুপারমার্কেটে। ব্যবসার পাশাপাশি আমার খেয়াল'ও রাখতো একটা বড় বোনের স্নেহে। বয়েসে আমার ১০/১২ বছরের ছোট ভাইয়ের মতো হলেও সত্যিই আমার প্রতি তার ছিল বড় বোনের স্নেহ-মমতা। রোজার দিনে কাজের মধ্যে ইফতারের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় কাজে সহায়তা করে মন জয় করে নিলো। নিয়তি আমাকে নিয়ে গেলো অন্য পেশায়। সহকর্মী হয়ে গেলো প্রাক্তন সহকর্মী। তারপর বেশ কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন। শুনলাম রুবেল ওখানেই কাজ করছে, দ্বায়িত্ব পালন করে চলেছে সংসারের। দেশে বোনের বিয়ে দিয়েছে।
তারপর একদিন; হাঁটছি ব্রুসেলসের রাস্তায় হাজার মানুষের ভিড়ে, ফোন এলো, ফাঁকা হয়ে গেলো পৃথিবী। রুবেলের লাশ পাওয়া গেছে দুইদিন পর, খালি বাসায় খাবার সাজিয়ে চলে গেলো। মৃত্যুর কারণ; হৃদয়ে বা মস্তিষ্কে রক্তক্ষরণ। রুবেলের মা বললেন লাশ দিয়ে কি করবো? যত জলদি সম্ভব যত, কাছে সম্ভব সমাহিত করে দিন।

জীবন - ২/
আমি মেয়েটির নাম জানিনা, শুধু তার জানাজায় উপস্থিত ছিলাম। নতুন বিয়ে হয়ে এসেছে বেলজিয়ামে। বয়স কত হবে; ২০ থেকে ২৫? মসজিদের ইমাম সাহেব বললেন, 'একটু অপেক্ষা করবেন সবাই, নামাজের পর জানাজা আছে'। তার লাশ পরে ছিল খালি বাসায়। দুইদিন পুলিশ অনুসন্ধান চালিয়েছে বাসায়; কোনো সন্দেহজনক কিছু পায়নি খুঁজে। মৃত্যুর কারণ; হৃদয়ে বা মস্তিষ্কে রক্তক্ষরণ।
লাশ দেশে পাঠাতে মেয়েটির স্বামীকে সবাই আর্থিক সহায়তা করলেন। স্বামী পুনরায় বিবাহ করে বেলজিয়াম ফিরে এলেন ৪০ দিনের আগেই।
আমি আজও জানিনা মেয়েটির সাথে তার ৮ মাসের গর্ভজাত সন্তানটিকে দেশে পাঠানো হয়েছিল কিনা। মুসলিম আইনে এমন মৃত্যুর সমাধি কি নিয়মে হয়? শেষ বিচারের দিনে কি এরা ঈশ্বরের সামনে দাঁড়ায় একসাথে? নাকি ঈশ্বরও এক ফোঁটা জল ফেলবেন?

জীবন - ৩/
নতুন এক প্রজন্ম। এদের কাজ-কর্ম, চাল-চলন, জীবনযাত্রা বা মানসিকতা; কোনো কিছুর সাথে আমার কোনো পরিচয় নেই। চেহারা বা পোশাক পরিচ্ছেদ, কোনো কিছু দেখে আন্দাজ করতে পারিনা এরা আমার বা আমার আশেপাশের কোন দেশের নাগরিক। তড়িৎ গতিতে ইউরোপের পাসপোর্ট প্রাপ্তির কারণে এরা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে। দেশের রাজনৈতিক উন্নতি-অবনতি বা নিজের মান-সম্মানের সাথে কোনো সম্পর্ক না থাকাতে এদের দাবিও হয় ভিন্ন। এরা নিজেদের সমকামী বলে দাবি করে, সমকামিতা বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা বিপদ বয়ে আনে, তাই ইউরোপ রাজনৈতিক আশ্রয়। ছেলেদের সাথে ছেলেদের অন্তরঙ্গ ছবি আর ভিডিও দেখিয়ে মিলেও যায় আশ্রয়; তারপর শুরু হয় আবার এদের স্বাভাবিক জীবন। বিয়ে করে বা না করে এক বা একাধিক নারীর সাথে সন্তান উৎপাদন। সুখে থাকে এরা, নির্লজ্জের হাসি আর দম্ভের চলনে।

জীবন - ৪/
এক স্বামী বিয়ে করে এরা আসে বিদেশে।
আরেক স্বামীর হাত ধরে বিদেশের পাসপোর্ট।
আবার স্বামী বদলে বিদেশের ব্যবসা, বাড়ি, গাড়ি।
তারপর; অল্প বয়েসী ছেলে বন্ধুর হাত ধরে রঙিন জীবন।
এভাবেই চলতে থাকে এদের পঞ্চাশোর্ধ জীবন।
এদের নির্লজ্জতা আমাকে লজ্জিত করে।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×