somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঙ্গল পান্ডে থেকে চলেশ রিছিল:

০২ রা জুন, ২০০৭ রাত ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮৫৭-র সিপাহী বিপ্লবকে ইংরেজরা সিপাহী বিদ্রোহ বলে এসেছে। শাসকের চোখে যে কোন মুক্তির লড়াই বিদ্রোহের শামিল।অথচ ১৮৫৭-র সিপাহী অভ্যুত্থান ছিল ভারতবর্ষের প্রথম মুক্তিযুদ্ধ। স্থানে স্থানে কৃষক বিদ্রোহ, উপজাতীয় বিদ্রোহ, নাগরিক বিদ্রোহের ধারাবাহিকতায় ১৮৫৭-র মে থেকে অগাস্ট চলেছিল সিপাহীদের মুক্তিযুদ্ধ।

ব্যারাকপুরে মঙ্গলপান্ডে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে বলেছিল, প্রথমে ভেবেছিলাম কার্তুজে গরু কিংবা শুকরের চর্বি থাকার কারণে হিন্দু-মুসলমান সিপাহীরা বিদ্রোহ করছে, পরে বুঝতে পেরেছি এটা তার চেয়েও বড় কিছু।

দিল্লীর ক্ষমতাহীন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ফুঁসে ওঠা বিদ্রোহী সেনাদের কাছে ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন।
সেই ভরসায় তারা বিভিন্ন জায়গা থেকে 'দিল্লী চলো' শ্লোগান তুলেছিল। অন্তত: কিছুদিনের জন্য দিল্লীর সিপাহী জনতা দিল্লীর নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল। তবে বেশী সময় তা ধরে রাখা সম্ভব হয়নি।

১৮৫৭-র সিপাহী অভ্যুত্থানের দেড়শ বছর পূর্তিতে ইতিহাস পুনর্ভাবনার একটা বিশেষ বাতাবরণ তৈরী হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মঙ্গলপান্ডের কাছে কিছু স্থানীয় রাজা-জমিদারের অনুচরেরা যখন এসে বলেছিল 'চলো ইংরেজ উৎখাত করি', তখন মঙ্গলপান্ডে বলেছিল, 'রাজা-জমিদাররাও প্রজাদের নির্যাতন করেছে, ইস্ট-ইন্ডিয়া কোম্পানীও করছে। ফলে তাদের শ্রেনী চরিত্রের কোন পার্থক্য নেই। কিন্তু এবারের লড়াই হবে প্রজামুক্তির লড়াই'।

১৮৫৭-র লড়াই, ১৯৪৭ এর লড়াই, ১৯৭১ এর লড়াই ছোটবড় আরো অসংখ্য লড়াই এর পরেও আজো প্রজামুক্তি ঘটেনি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বৃটিশ রাজ, পশ্চিম পাকিস্তানী শাসন এবং স্বাধীন বাংলাদেশের কতিপয়তন্ত্র- শাসন শোষন এবং বঞ্চনার চরিত্র একই রকম রয়ে গেছে। প্রান্তিক মানুষ প্রান্তিকই রয়ে গেছে। ভূখন্ডের স্বাধীনতা, মানচিত্র, সার্বভৌমত্ব, পতাকা, সংবিধান, সরকার কাঠামো, শাসন ব্যবস্থা- এই কোন কিছুর সঙ্গেই কোন যোগসূত্র নেই সাধারণ মানুষের।

আদিবাসী নেতা চলেশ রিছিল সম্প্রতি যে নির্মম মৃত্যুবরণ করেছেন তাতে এটা আরো স্পষ্ট হয়ে ওঠে মঙ্গলপান্ডে থেকে চলেশ রিছিলের মৃত্যুর দূরত্ব দেড়শো বছর, অথচ দুজনেই নিজভূমে পরবাসী। তাদের প্রজামুক্তির স্বপ্ন কখনোই সফল হয়নি। প্রজার অসহায়ত্ব, প্রান্তিকতা, উপায়হীনতা দেড়শো বছরেও একই রকম রয়ে গেলে পতাকা, মানচিত্র, সংবিধান- এগুলো বিমূর্ত শব্দবন্ধ হয়ে ধরা দেয়। সম্ভবত: 'মুক্তি' শব্দটা আজ পর্যন্ত অধরা ইউটোপিয়া।

হাজারদুয়ারীর আসছে সংখ্যার জন্য লিখে পাঠান, 'মুক্তি' শব্দটা আপনার কাছে কী অর্থ বহন করে। আমরা অপেক্ষায় রইলাম।

**********************
হাজারদুয়ারীর 'মে সংখ্যার জন্য নজর রাখুন http://hajarduari.com। (সবকিছু যদিও যোগ হয়নি এখন। হবে প্রতিনিয়ত!)

যাদের নেট স্পীড স্লো তারা হাজারদুয়ারীর এই লিংকে পরিব্রাজন করতে পারেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×