কেন জামাতের ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণ নয়
আল-কায়েদার সদস্যরা নিদারুণ অর্থকষ্টে ছেড়ে গেছে পাকিস্তান। ফিরে গেছে ইয়েমেনে, ইরাকে যাদের গ্রামে ফিরে দুটো খাওয়া পরার সংস্থান আছে। আর যাদের পেছনে কিছুই নেই তারা পাকিস্তান সেনাবাহিনীর তাড়া খেয়ে বিজেপির নরেন্দ্র মোদির প্রশ্রয়ে ভারতের জামাতের আশ্রয়ে আছে। ভারতের জামাতীরা ব্যবসা বানিজ্য করতে পারেনি। শুধু মওদুদীর আদর্শ প্রচার করেছে। ঐ গরীব অথবা কৃপণ ভারতীয় জামাতীরা অপেক্ষায় আছে কবে আল-কায়েদা অতিথি বিদায় হবে। তারা বাংলাদেশে যাচ্ছে শুধু দুবেলা ভাতের জন্য।
বাংলাদেশের জামাত করিতকর্মা। ক্রিকেট খেলা স্পন্সর করে, প্রধানমন্ত্রী পদযুগলে ত্রাণের টাকা নজরানা দেয়। সুতরাং বাংলাদেশে একটু খেয়ে পরে বাঁচার সংস্থান হয়ে যাবে আল-কায়েদাদের। তারপর গায়ে গতরে শক্তি হলেই আবার জিহাদের লিবিডো মাথাচাঁড়া দেবে।
এই বাস্তবতা প্রধানমন্ত্রী জানেন কিনা জানিনা। উনার প্রতিরক্ষাবিদ আত্মীয় করণের আইকন জেনারেল তারেক সাহেব এসব আধুনিক যুদ্ধ ও প্রতিরক্ষা কৌশল বোঝেন কীনা জানিনা। কারণ আই টি ইল্লিটেরেসী বা তথ্য প্রযুক্তিতে অশিক্ষিত হবার কারণে মিডিওকার বয়স্ক লোকেরা জগতের খেই হারিয়ে ফেলেছেন।
এরকম খরখরে বাস্তবতায় পাক্কিদের মত একেবারেই নিম্নশ্রেণীর প্রাণীরা হাক্কানী নেটওয়ার্কের তাবত ব্যবসা একমাসের মধ্যে বন্ধ করে দিতে পারলো। আর গণজাগরণ মঞ্চ এই দাবীতে এতো বড় ইতিহাস বিনির্মাণ করার পরেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্য, আমাদের নয়নের মণি, দেশ রত্ন ড শেখ হাসিনা কেন জামাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে হঠাত তাদের সঙ্গে বুলবুলি আখড়াই মানবতার ফটোসেশনে অংশ নিলেন সেটা বোধগম্য নয়। এখনো যদি শ্রদ্ধেয়া প্রধানমন্ত্রী ভেবে থাকেন, এরা খুব লক্ষী হয়ে গেছে, জামাত বসে ফিডার খাচ্ছে এবং আলকায়েদা বাংলাদেশে শ্যামের বাঁশী বাজাতে ধেয়ে আসছে; তাহলে আর কী বলবো; শেখ হাসিনা নামের সাদা মার্বেল পাথরের ভাস্কর্যে মাথা ঠুকা নেহাত সময়ের অপচয় হয়ে দাঁড়াবে। এরপর আল-কায়েদা এসে তাদের কুচকাওয়াজ শুরু করলে; শেখ হাসিনা হয়তো ঢাকার মেয়র হয়ে যাবেন। হামিদ কারজাই যেমন, তালেবানের ভয়ে কাবুল ছাড়া আফঘানিস্তানের আর কোথাও যেতে না পেরে নন্দলাল হয়ে বসে থাকেন।
এক অলৌকিক খালাম্মার গল্প
আমার এক খালাম্মা আছেন। উনি নিজেকে খুব বুদ্ধিমতী মনে করেন। আমাদের মনে করেন মোরণ সেল্লু-সমাজ। তো আমাদের কিছু বন্ধুবান্ধব পিলখানা হত্যাযজ্ঞে শহীদ হন। খালাম্মা খুব দয়ালু। মানুষের ব্যথা উনি সহ্য করতে পারেন না। অকাল বিধবা ভাবী ও বোনদের খালাম্মা একটি ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ডের চেক উপহার দেন। এই ব্যাংকটি বাংলাদেশে জঙ্গী মোটা-তাজা করণ প্রকল্পে কর্পোরেট আন-স্যোশাল রেসপনসিবিলিটির টাকা খরচ করে। ওদিকে খালাম্মা কিন্তু সন্ত্রাসবাদ একদম পছন্দ করেন না। এনকাউন্টারে ছেঁটে ফেলা হয় খলসে প্রকৃতির জঙ্গীদের শাখা-প্রশাখা। তবে ঐ যে জঙ্গীবৃক্ষের শেকড় যে ব্যাংকটি; ওটি নিয়ে কোন সমস্যা নাই। খালাম্মার কথা হলো চোর তো চুরি করিবেই; কিন্তু গৃহস্থকে সজাগ থাকিতে হইবে।
পিলখানায় নিহতদের মধ্যে কর্ণেল গুলজার একজন; যিনি জঙ্গীবাদ দমনে অসম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। সেই জঙ্গী বৃক্ষের শেকড় ব্যাংকটির চেক আমাদের মহানুভব খালাম্মা তুলে দেন মিসেস গুলজারের হাতে। একে বলা হয় আইরনি অফ ফেট।
এরকম ট্র্যাজেডি দেখে চুপ করে থাকা কঠিন। কিন্তু চুপ করে থাকতে হবে। খালাম্মার কোন কাজের সমালোচনা করা যাবে না। ওমা তাতে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত হবে যে। ভার্চুয়াল জগতে খালাম্মার খাদেম চুলকানি রায় ও চুলকানিউদ্দি ওরফে জাস্টিফিকেশন ভাগ্নেরা আছে। তারা এসে বলে, একটি নিবন্ধিত ব্যাংক টাকা দিলে; সেটাকা খালাম্মা নিতেই পারেন। খালাম্মা আসলে যা খুশী তা করতে পারেন। কারণ দেশটা খালাম্মার বাবার। এই কারণেই বুঝি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী প্রমিথিউস আমাদের সবার পিতা হলেও; উত্তরাধিকারের পাওয়ার অফ এটর্ণী শুধু খালাম্মার হাতে। খালাম্মা ও জঙ্গীবাদের বিষবৃক্ষের শেকড় ব্যাংকটি অমর হোক।
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।