অভিনন্দন ওরা ১১জন, অভিবাদন ওরা ১১ বিজয়িনী
বাংলাদেশ এশিয়া কাপে যে পারফরমেন্স দেখিয়েছে তা খুবই আশাপ্রদ। আমরা কেউই মাঠে নেমে খেলিনা। গ্যালারীতে বসে বা সোফায় কাত হয়ে ক্রিকেট বিশেষজ্ঞ হই। তারপর নতুন আসা ফেসবুকে প্লেয়ারদের বকাঝকা করি। কিন্তু বাংলাদেশের ঐ ১১ জন তরুণ জানে প্রত্যেকটা ম্যাচ এক একটা অগ্নিপথ। সেখানে হারজিত যাই হোক পরিশ্রম, টেনশান, আনন্দ অথবা বেদনা গুলো খুব চড়া মূল্যের। এতো ভালো খেলেও যারা হেরেছে; কিন্তু পরাজিত হয়নি; তাদের প্রশংসা করতে শিখতে হবে আমাদের। অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের সংস্কৃতি এরকম। বাংলাওয়াশ হয়ে গেলেও নিউজিল্যান্ডের ক্রিকেট ফ্যানরা ফুল নিয়ে এয়ারপোর্টে আসে। আর দক্ষিণ এশিয়ার হায় হায় পার্টি নিজের জীবনের হতাশার শোধ তোলে হেরে যাওরা ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে। এইজন্য দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দল তাদের জাতীয় প্রত্যাশা ও হতাশার বোঝা কাঁধে নিয়ে খেলতে নামে। সিরিয়াস গার্জেনেরা যেমন বাচ্চাকে কথিত 'ফার্স্ট' হওয়ার চাপে শয্যাশায়ী করে ফেলে। এই ক্লিশে থেকে বের হয়ে চলুন সবাই মিলে বলি "অভিনন্দন ওরা ১১জন"; সুখে দুঃখে আমরা তোমাদের সঙ্গে আছি। তোমরা নির্ভার হয়ে ধীরে ধীরে চেষ্টা করো; সাফল্য খুব দ্রুতই পিছে হাঁটবে তোমাদের।
যেমন বাংলাদেশের নারী ক্রিকেট দল; আলোর অলক্ষ্যে বেড়ে উঠেছে। আজ পাকিস্তান নারী ক্রিকেট দলকে ৪৩ রানে হারিয়ে দিয়েছে। যেহেতু এরা মিডিয়ার স্পট লাইটে নাই, কোন সমালোচনাও নাই। আর তেমন প্রশংসাও নাই। আজ ঐ ১১ জন আনসাং হিরো(ইন)কে আমাদের অভিবাদন বাংলাদেশের বিজয়ের পতাকা ওড়ানোর জন্য। জয়তু তারুণ্য।
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।