somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশরাফুল ইসলাম (মাসুম)
প্রথম যখন ব্লগিং শুরু করি তখন এর গুরুত্ব বুঝিনি! নিছক খেলা খেলা মনে হতো। এখন বুঝি ব্লগিং এমনকি একটি পেশাও হতে পারে! বাংলায় প্রফেশনাল ব্লগিং এগিয়ে চলুক। সফল হোক জয়যাত্রা।

অনলাইনে ক্যারিয়ার গড়তে চান? শর্ত একটাই নাছোড়বান্দা হতে হবে।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে ক্যারিয়ার গড়া এ যুগে আর অসম্ভব নয়। অসংখ্য সফলতার রেকর্ড আছে। কাজেই আপনি আমিও পারবো ইনশাআল্লাহ। আসুন এ বিষয়ে কিছু আলোচনা করা যাক।

কেন ইন্টারনেটে ক্যারিয়ার গড়তে চান?

সিদ্ধান্ত নেয়ার আগে প্রথমে নিজের কাছেই পরিস্কার হতে হবে কেন আপনি এখানে ক্যারিয়ার গড়তে চাইছেন? চাকুরী পাওয়া বা ব্যাবসা করা নাগালের বাইরে বা অসম্ভব মনে হচ্ছে? নাকি অন্য কাজের পাশাপাশি বাড়তি কিছু উপার্জন করতে চাইছেন?
ব্যাক্তিগতভাবে আমার নিজের ক্ষেত্রে এক কথায় এটা ভালোলাগে,আনন্দ পাই তাই আমি এ পথে চেষ্টা করি।
একেকজনের ক্ষেত্রে একেকরকম কারণ থাকতে পারে।

এ বিষয়ে আপনার যোগ্যতা কি?

যে কোনো কাজ শুরু করতে হলেই যোগ্যতা অভিজ্ঞতার প্রশ্নটি চলে আসে। এ ব্যাপারেও আসবে। আপনার যোগ্যতা দক্ষতার উপরেই নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করবেন ইন্টারনেটে। এক্ষেত্রে দক্ষতা হতে হবে অবশ্যই কম্পিউটার, ইন্টারনেট সংক্রান্ত। বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্র রয়েছে ইন্টারনেটে।

আপনার নিজস্ব কোনো পছন্দ রয়েছে?

আপনার যদি নির্দিষ্ট কোনো বিষয়ে পছন্দ থাকে অর্থাৎ যেটা করতে আগ্রহ হয় বা আনন্দ পান সেটি দিয়েই শুরু করতে হবে। আমার মতে সফল হতে হলে আপনার কোনো বিষয়ে নিজের ভেতর থেকেই আগ্রহ তৈরি হতে হবে। কারণ যে বিষয়েই কাজ করেন সফল হতে হলে আপনাকে ক্রিয়েটিভ হতেই হবে! আর ভেতর থেকে অদম্য আগ্রহ বা তাগিদ না আসলে ক্রিয়েটিভ হওয়া যায়না! এখানে কেউ আপনাকে সবকিছু হাতে কলমে শিখিয়ে দেবেনা। কিছু গাইডলাইন পাবেন আর বাকিটুকু নিজের চেষ্টায় খুঁজে খুঁজে শিখে নিতে হবে।

কি কি কাজের অপশন আছে?

অনেক ধরনের কাজের অপশন রয়েছে। যাদের এ বিষয়ে সামান্য আগ্রহও আছে তারা ইতোমধ্যেই জেনেছেন কমন কিছু কাজ সম্পর্কে। যেমন: ওয়েবডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এডভার্টাইজিং, সিপিএ, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি। সব বিষয়ে আমার অভিজ্ঞতা নেই তাই সব বিষয়ে অযথাই কথা বাড়াতে চাইনা।

এসব নিয়ে আলোচনার কারণ কি?

আমি নিজে গুগল এডসেন্স নিয়ে কাজ শুরু করেছি। এছাড়া আমাজন এফিলিয়েট মার্কেটিং নিয়েও কাজ করেছি। আমার আগ্রহ এবং অভিজ্ঞতা আপাতত এ দুটো বিষয়েই। আমার সামান্য অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই ধারাবাহিকভাবে। কাজেই যাদের আগ্রহ হয় আমার লেখাগুলো পড়তে পারেন। আশা করি নতুন যারা চেষ্টা করছেন তাদের কাজে লাগতে পারে। তবে মূল আলোচনা হবে আমার নিজের ব্লগে। লেখাগুলো পড়তে থাকুন। যে কোনো প্রশ্ন করতে পারেন। উত্তর জানা থাকলে দেয়া হবে দ্রুত। আগ্রহীদের সাথে সবসময় যোগাযোগ রাখতে চাই। আসুন সবাই মিলে নিজেদের এবং নিজের দেশকে এগিয়ে নিয়ে যাই। আপনার আমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেস্টাতেই অনেক কিছুর পরিবর্তন হতে পারে। ভালো কিছু হতে পারে। এজন্য পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে।

আমার আবোল তাবোল ব্লগ

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

×