somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশরাফুল ইসলাম (মাসুম)
প্রথম যখন ব্লগিং শুরু করি তখন এর গুরুত্ব বুঝিনি! নিছক খেলা খেলা মনে হতো। এখন বুঝি ব্লগিং এমনকি একটি পেশাও হতে পারে! বাংলায় প্রফেশনাল ব্লগিং এগিয়ে চলুক। সফল হোক জয়যাত্রা।

মানসিক চাপমুক্ত হোক আমাদের কর্মজীবন।

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্মজীবনে প্রবেশ করার পর জীবনের বেশিরভাগ সময় কর্মক্ষেত্রেই ব্যায় করতে হয়। সব কিছুর উর্ধ্বে জীবিকার কাজকেই বেশি গুরুত্ব দিতে হয় ইচ্ছায় বা অনিচ্ছায়! ব্যাক্তিজীবনের বাকি সবকিছুই যেনো গৌণ হয়ে যায়। সব কিছুর সাথে সমন্বয় করে চলা কঠিন হয়ে যায়। মাত্র দেড় বছরের কর্মজীবনের অভিজ্ঞতায় এখনো সবকিছু যেনো বুঝে উঠতে পারিনি। তবে নিজের ব্যাক্তিস্বাধীনতার যে বিসর্জন হয়ে গেছে এটুকু পরিস্কার বোঝা যাচ্ছে! বাঁচতে হলে কিছু না কিছু তো করতেই হবে! পরিশ্রম না করে বসে বসে খাওয়ার সৌভাগ্য নিয়ে সবাই জন্মায়না। কিন্ত এটুকু বলতে পারি নিজের পছন্দমত পেশায় নিযুক্ত হতে পারা আসলেই বিরাট সৌভাগ্যের বিষয়! কাজটা যদি মন থেকে করতে পারা যায়, করতে যদি আনন্দ পাওয়া যায় আর মাথার উপর যদি ভয়ানক হুকুমকর্তা না থাকে এর চেয়ে সোনায় সোহাগা আর কি হতে পারে? কিন্ত এরকম চাইলেই হয়না। তবে ব্যাবসাক্ষেত্রে হয়তো স্বাধীনভাবে চলা যায়। নিজেই নিজের বস হওয়া যায়। আর যে কোনো চাকুরী মানেই অন্যের অধীনস্ত হয়ে জীবনযাপন করা! এসব একেবারেই সাধারণ বিষয়। লক্ষ লক্ষ মানুষ এভাবেই জীবন যাপন করে অভ্যস্ত! এসব নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই নির্দিষ্ট কোনো সমাধানও নেই। সবকিছু মেনে নিয়ে চলাই বাস্তবতা। তবে সেলস এন্ড মার্কেটিং চাকুরীতে সম্ভবত বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। মানসিক চাপ বেশি থাকে! প্রতিমাসে একটি টার্গেট চাপিয়ে দিয়ে তার পিছনে তাড়া করানো হয়! বাস্তবে বিষয়টি সত্যিই যন্ত্রণাদায়ক! আবার লাভজনক সেলস না হলে কোম্পানিগুলো বেতনই বা দেবে কোত্থেকে! তবে এ দুয়ের মাঝে একটা ভালো সমন্বয় থাকা দরকার। কোনো তথ্য উপাত্ত না থাকলেও আমার অনুমান বেসরকারি খাতে বাংলাদেশে পোশাক শিল্পের পরই বেশি সংখ্যক বেকারের কর্মসংস্থানের উৎস বিভিন্ন কোম্পানির সেলস এন্ড মার্কেটিংয়ের চাকুরী!কিন্তু এই সেক্টরের কর্মীদের সুবিধা অসুবিধা নিয়ে কোনো ধরনের মনিটরিং দেখা যায়না। তাদের কর্মপরিবেশ, কর্মঘণ্টা, শ্রম অধিকার,জীবনমান ইত্যাদি কিভাবে পরিচালিত হচ্ছে, শ্রম আইন অনুযায়ী তাদের অধিকার কিভাবে সংরক্ষিত হচ্ছে এসব নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা এবং মনিটরিং দরকার! কারণ এরা তো এদেশেরই নাগরিক আর আশেপাশে তাকালে মনে হয় আমাদের সকলের পরিচিতজনদের মাঝেই এ পেশায় নিয়োজিত ব্যাক্তি কম বেশি পাওয়া যাবে! ভবিষ্যতেও এ পেশার প্রসার উত্তরোত্তর বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে জানি একান্ত বাধ্য না হলে উচ্চশিক্ষিত কেউ এ পেশায় যেতে চায়না। এ বিষয়ে পোস্ট লেখার নিশ্চয়ই একটি উদ্দেশ্য থাকা উচিত অন্ততপক্ষে চিন্তা করার মতো গ্রহনযোগ্য একটি বার্তা থাকা উচিত। বার্তাটি হলো বহু শিক্ষিত লোকের কর্মসংস্থানের সম্ভাবনাময় এ পেশাকে সম্মানজনক আর আকর্ষণীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যার যা করনীয় করতে হবে। বাধ্য হয়ে নয় বরং নিজ আগ্রহেই যেনো পড়াশোনা শেষে এ পেশায় যোগ দিতে উৎসাহিত হয় চাকুরী প্রার্থীরা। এতে বেকার সমস্যার কিছু সমাধানের পাশাপাশি দেশের জন্যও ভালো হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:২২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×