দেশে পরে থাকা স্বজনরা ভাবে, বিদেশ মানে টাকা যেন আকাশে উড়ে আর যিনি বিদেশে থাকেন তিনি যেন শোনার হরিন কিংবা টাকা ছড়ানো কোনো গাছের মালিক হয়ে বসে আছে. আদৌ কি প্রবাসী জীবনের মানুষটি ভালো আছে, সে কি পারছে তার থাকা-খাবার পয়সা আয় করতে? প্রশ্ন থেকেই যায়.....................
বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই চলছে অর্থনৈতিক সমস্যা, এমনকি ধনী দেশ গুলো এই সমস্যার বাইরে নয়, সুতরাং পৃথিবীতে বেড়েই চলছে বেকারত্ব. যেখানে নিজের দেশের লোক বেকারত্বের গোলক ধাদায়, সেখানে বাহির দেশের কোনো লোক এসে কাজ পাবে এই নিশচয়তা কে দিবে. কিন্তু দেশে থাকা মানুষ গুলোকে কে এই কথা বোঝাবে? প্রশ্ন থেকেই যায়....................................
এই রকম অনেক প্রশ্নই থেকে যায়. কে দিবে এর উত্তর জানা নেই.আদৌ এর কোনো উত্তর আসে কি তাও জানা নেই.............................আজ তাই প্রশ্নের ভান্ডার এতটুকুই রাখলাম ....দেখি কতটা উত্তর পাই..............ভবিষ্যতে আরো প্রশ্ন নিয়ে হাজির হব.
মুন্না
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



