somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজপুত্রের বিয়ে: গিয়েছেন নাকি?

৩১ শে মার্চ, ২০১২ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফরিদপুরে একটি রাজপুত্রের বিয়ে হয়ে গেলো। আহ! জীবন কত যে বর্ণীল! আজকের মানবজমিন দেখুন। দুটি হেলিক্পটার, প্রাডো গাড়ী। হাজার হাজার মানুষের ভোজ। টন টন গোলাপ ফুল। আরো কতো আয়োজন।

ছাত্রলীগ নেতার রাজকীয় বিয়ে
শনিবার, ৩১ মার্চ ২০১২

স্টাফ রিপোর্টার, ফরিদপুর থেকে: ১৫ হাজার লোকের ভুরিভোজ। বাহারি আয়োজন। বাবুর্চি আনা হয়েছে ঢাকা থেকে। ২শ’ খাশি। ৭ হাজার মুরগি। মেনুতে আছে বাশমতি চালের কাচ্চি বিরিয়ানি। মুরগির রোস্ট। টিকিয়া। ইলিশ, রুই আর চিংড়ি। সবশেষে জর্দা ও দই। খাদেমদারিতে ৩শ’ স্বেচ্ছাসেবকের ছুটোছুটি। শাহজাদার বেশে বর এসেছে হেলিকপ্টারে। একটি নয়, কপ্টার ছিল দু’টি। কন্যা চড়েছে প্রাডোতে। বরকে বরণ করতে সাজসজ্জা শহরজুড়ে। ২০টি তোরণ। অর্ধটন তাজা ফুল। বর-কনের ছবি সংবলিত বিশেষ টি-শার্ট বিলি করা হয়েছে সবার মাঝে। কনের জন্য অর্ধকোটি টাকার গহনা। রাজকীয় বিয়ের এ অনুষ্ঠান হলো গতকাল ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামে। বর ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ উপনেতার সাবেক এপিএস জামাল হোসেন মিয়া। কনে রাজধানী শহরের কল্যাণপুর এলাকার এক ব্যবসায়ীর কন্যা। ছাত্রলীগ নেতার ওই রাজকীয় বিয়ে নিয়ে আলোচনার ঝড় বইছে ফরিদপুরে। ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে নিজ বাড়িতে গতকাল শুক্রবার দু’টি হেলিকপ্টার নিয়ে রাজকীয় বিয়ের অনুষ্ঠান করলেন জামাল হোসেন মিয়া।
দুপুর ১টায় রাজকীয় সাজে সজ্জিত হয়ে নববধূকে নিয়ে ঢাকা থেকে নিজ বাড়ীর পাশে কদমতলী প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার থেকে নেমে আসেন বর ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। হেলিকপ্টার থেকে নেমে ফুলে ফুলে সাজানো প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িতে নববধূকে নিয়ে উপস্থিত হাজার হাজার উৎসুক মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় গ্রামবাসী ফুলের পাঁপড়ি ছিটিয়ে নব দম্পতিকে স্বাগত জানান। নবদম্পতির সঙ্গে উপস্থিত ছিলেন খ্যাতিমান চিত্রনায়ক রিয়াজ, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, সংসদ উপনেতার বর্তমান এপিএসসহ নগরকান্দা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ফরিদপুরের ইতিহাসে হেলিকপ্টার নিয়ে প্রথম রাজকীয় এ বিয়ে নিয়ে চলছে সর্বত্র আলোচনা। বিয়েতে নববধূকে শতাধিক ভরি স্বর্ণসহ নানা ধরনের অলঙ্কার ও পোশাকে সাজানো হয়।
সর্বশেষ আপডেট শনিবার, ৩১ মার্চ ২০১২ ১০:৪৪

এখানে ক্লিক করুন
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×