somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিপলেট !

৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিশোর বয়স থেকে আজ পর্যন্ত একাধিকবার একটা লিপলেট পড়ার সৌভাগ্য হয়ছে। লিপলেটের লেখাগুলো অনেকটা এই রকম, পুরপুরি মনে নাই তারপরো সারমর্মটা তুলে ধরতে চেষ্টা করলাম।

মক্কা শরীফে একলক্ষ হাজী রাসুল (সাঃ) স্বপ্নে দেখেছেন, স্বপ্নে রাসুল (সাঃ) বলতেছিলেন “আমার উম্মতেরা নামাজ থেকে দূরে সরে গিয়েছে, তাদেরকে নামাজ পড়তে বল।” এর সাথে আরো অনেক কিছু সংযোজন করে এক পৃষ্টার একটা কাগজ মানুষের হাতে ধরিয়ে দিয়ে নিজেকে দায় সারা করতো। এমনো দেখা গিয়েছে, একজন মানুষ একি লিপলেট একাধিক পেয়েছে। লেপলেটটিতে এমন কিছু শর্ত জড়িয়ে দেয়া হত, যা পড়ে পাঠককে বিপাকে পড়তে হয়।

এই লিপলেটটি পড়ার পর আপনাকে আরো ৫০/১০০ কপি প্রিন্ট করে অথবা কপি করে বিতরণ করতে হবে, এবং সেজন্য নাম-মাত্র একটা সময়ও বেধে দেয়া থাকতো। লিপলেটটি প্রথম বার পড়ে আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম, কারন তখন আমার কাছে হাত খরচের টাকাও থাকতো না। প্রবাসী পিতার হাই স্কুল পড়ুয়া ছাত্র টাকা পাবে কোথায়? কথাটা মা’কে সাহস করে বলতে পারিনি, মা কিছু বুঝে উঠার আগে মাইর দিতে পারে ভেবে আর বলিনি। আচ্ছা একজন বেকার মানুষ, ছাত্র কিংবা যার সামর্থ নাই সে কিভাবে ১০টি লিপলেট কপি করে বিতরণ করবে? ইসলাম কি এতোই কঠিন যে, আপনার পকেটে টাকা না থাকলে আপনাকে ভিক্ষা করে অথবা মায়ের টাকা চুরি করে হলেও ১০০ টাকা খরচ করে লিপলেট বিতরণ করতে হবে।

কাজের কথায় আসা যাক। এক লক্ষ হাজী এক সাথে একি স্বপ্ন কিভাবে দেখলো? একজন কি আরেকজনের কানে-কানে গিয়ে বলেছে “হুজুর আমি এই স্বপ্নটি দেখেছি, আপনিও একি স্বপ্ন দেখতে চেষ্টা করুন’। পরে গণনা করে দেখল যে, একলক্ষ হাজী একি স্বপ্ন দেখেছে। আমার বিশ্বাস যারা অতীতে লিপলেটগুলো বিতরণ করেছেন, তাদের কাছে স্বপ্নে দেখা হাজীদের নাম ঠিকানা সংরক্ষিত আছে, নাহয় কোন যুক্তিতে এসব ভিত্তিহীন জিনিষ প্রচার করেছে? এসব ভণ্ডদের আরেকবার সুন্নাতে খাৎনা (মুসলমানি) করিয়ে শাস্তি দেয়া উচিৎ।

আজ কাল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে এরকম ম্যাসেজ মাঝে-মাঝেই আসে। এই ম্যাসেজটা ২০ জনকে (আবার সুন্দর করে লিখে দেয় ‘আমাকে বাদে’) সেন্ড করলে ৭ দিনের মধ্যে আপনি ২ টা সুন্দরী মহিলার সাথে পরকীয়া করতে পারবেন, নচেৎ আপনার স্ত্রী আরেকজনের হাত ধরে পালাবে অথবা আগামী ১০০ বছরের মধ্যে আপনি কোন সুখবর পাবেন না। আমি এসব ম্যাসেজ কাউকে পাঠানোর চিন্তাও করি না কারন, প্রথমত আমার পরকীয়া করার ইচ্ছা নাই, দ্বিতীয়ত আমার বৌও নাই যে কারো সাথে পালাবে, তৃতীয়ত আমি প্রেরকের মত আবাল নয় যে–ভিত্তিহীন ম্যাসেজগুলোকেও মূল্যায়ন করবো। তাছাড়াও ইসলাম ফালতু কথা অথবা ভিত্তিহীন কথা বলার ধর্ম নয়।

যারা ভিত্তিহীন ইসলামিক পোষ্ট করে তাদের ঈমান নিয়ে প্রশ্ন জাগে? ওরা কি সত্যি মুসলমান নাকি অন্য ধর্মের দালাল? শান্তির ধর্ম ইসলামের কুৎসা রটিয়ে ডাবল মুসলমান সাজার চাইতে শুধু মুসলমান হিসেবে থাকতে পারাটাই শ্রেয়।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×