
তুমি শুনতে পাচ্ছো কি ?
আমার হৃদয়ে,তোমার লুকানো ব্যাথার আওয়াজ
মধ্য রাতে বাঁধ ভাঙা সেই সুর, যে সুর
বুকের পাজরের কষ্ট গুলোকে বারিয়ে তোলে
তুমি দেখতে পাচ্ছো কি ?
রাত পোশাকে চলে আসা সেই তোমাকে
চাঁদনি রাতে পুকুর পাড়ে বসে থাকা সেই আমাকে
তুমি অনুভব কর কি ?
ছুঁয়ে দেখা সেই স্পর্শ
কারো শরীররে সেই সতেজ ঘ্রাণ ।
আমি এখনো, ঘুম ভাঙ্গা মাঝ রাতে তোমায় খুজি
তোমার হেটে যাওয়া পায়ের ছন্দ খুজি,
তোমার,ছুঁয়ে দেখা সেই স্পর্শ
তোমার শরীররে সেই সতেজ ঘ্রাণ
প্রতিটা ক্ষনে ক্ষনে কষ্ট দিয়ে যায়।
কতটা ভালবাসলে তোমার লুকানো ব্যাথা
আমার হৃদয় খুব সহজেই বুঝে নেয়
তুমি বুঝতে পারো কি ?
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



