মেঘ বালিকা মেঘের মেয়ে ওড়না পড়ে নীল
মেঘ সখীদের সঙ্গে নিয়ে হাসছেযে খিলখিল
অমন বিশাল আকাশ জুড়ে সাদা মেঘের ঘুড়ি
তারি মাঝে নীল ওড়না করছে উড়াউড়ি
হঠাত এলো ভেজা হাওয়া উড়না গেলো উড়ে
মেঘবালিকার সে ওড়না যে, হারিয়ে গেলো দূরে
মেঘ রাজ্যে ছুটাছুটি, ওড়না সবাই খুজে
মেঘ বালিকার মন যে খারাপ দুচোখ জলে ভিজে......
মেঘে মেঘে ঘর্ষণে যে চমকায় বিদ্যুত
সারা আকাশ ঝিলিক ঝিলিক দেখতে কি অদ্ভূত
মেঘসেনারা ছুটে বেড়ায় মেঘের সওয়ার হয়ে
ওড়না শোকে মেঘ বালিকা কাঁদছে রয়ে রয়ে...................
সে কান্না বৃষ্টি হয়ে ঝড়ছে এখন পরে...
দুষ্ট হাওয়া ভীষণ পঁচা ওড়না নিয়ে ঘুরে..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




