তোমার অধরে চুম্বন রেখায়
মুছে দিতে চাই সকল বেদনার চিহ্ন।
যদি তোমার চোখ দুটো
বিশাল পৃথিবী হতো,
আমি সাম্যের গান গেয়ে
তাকিয়ে থাকতাম, দেখতাম-
সাম্যের বিশ্ব সমাজের সবাক প্রানী গুলি
কেমন দেখায়।
তোমার কৃষ্ণ কালো চুলের ছায়ায়,
শীতল স্পর্শে বিপ্লবীদের হৃদয়কে,
তুমি করতে উৎসাহী, আরও সাহসী।
যেন দ্বিগুন বেগে আঘাত হেনে
স্বৈরাচার আর সাম্রাজ্যবাদের টুটি চেপে
হত্যা করে, শান্তির সঙ্গীত পরিবেশন করে।
আমি তোমাকে আমার বুকের স্পর্শে
ভরিয়ে দিতাম স্বর্গ সুখ।
তোমার চোখে চোখ রেখে
আমি হারিয়ে যেতাম সুদরে-
আমার কবিতার বর্ণমালায় তখন
সাজিয়ে লিখতাম প্রেমের কবিতা,
যা’ এখন আমি পারিনা।
এখন যে চারদিকে মৃত্যু, পচা লাশের গন্ধ।
আমার কানে আসে এখন-
ফোঁপানো কান্নার আওয়াজ,
তাইতো প্রেমের কবিতা লিখতে ভুলে যাই।
অগ্নি ঝরা বর্ণমালা আমার পছন্দ।
তোমার চুম্বনে স্বস্তি নেই-
তোমার দৃষ্টিতে
দৃষ্টি মেলাতে পারিনা।
তবুও তাকিয়ে থাকি-
তৃষ্ণায় থাকি
কোথাও শান্তির পরম বাণী উচ্চারিত হলে আমি পরিতৃপ্ত হই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




