আমি তো কখনও তোমাকে বলিনি-
তোমার বুক চিরে হদপিন্দটা আমার হাতে দাও।
কখনও বলিনি-
হিমালয় থেকে অমৃত নিয়ে এসো,
এমন তো কখন বলিনি-
নদীর বক্ষ থেকে জলে জলে
শব্দ তুলে রাখ আমার লাজুক অন্তরে;
জন্মবিধি তাকিয়ে থাক আমার শীতল চোখে।
আমি তো কখনও তোমাকে বলিনি-
গোধুলি বেলায় সমুদ্র সৈকত থেকে
মুল্যবান মুক্তটা আমার চাই।
চেয়েছি কখনও বলো?
তুমি কী পারোনা সাথী হারা গাংচিলের
সাথী হয়ে উড়ে যেতে দুরে......বহুদুরে,
যেখানে দুঃখ,হতাশা,গ্লানি আর হাতছানি দিয়ে ডাকবেনা।
তুমি কী পারোনা বন্ধু হারা এই একাকি
আমার জন্য নির্মল,নিখাদ ভালোবাসা দিতে?
ধরতে পারোনা আমার শুন্য এই দু’হাতখানি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




