আমার একটা বিষয়ে জানার বেশ আগ্রহ। আমি যে শহরে বাস করি, তার নাম চট্টগ্রাম। চট্টগ্রাম শহরের আনাচে কানাচে জালের মত বিস্তৃত আছে অসংখ্য মাজার। বিভিন্ন পীরদের নাম দিয়ে প্রতিষ্ঠিত মাজার গুলুতে প্রতিদিন ভীর জমান অগণিত মানুষ। তারা সেখানে কেন যায়? সেখানে গিয়ে কি পাই?
অধিকাংশ মাজারের পীর সাহেবরা বর্তমানে বেঁচে নেই। তবুও খেলাফতের নাম দিয়ে পীর সাহেবের ছেলেরা মাজার চালাচ্ছেন। আমি জানতে চাই, তাহলে খেলাফতের মানে কি? যদি মাজরের প্রতিনিধিত্ব করা খেলাফত হয়ে থাকে, তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যে খলিফা নির্বাচিত হয় তার দরকার কি? এর মধ্যে কোনটি আসল খেলাফত? যদি দুটোই ঠিক হয়ে থাকে তবে উভয়ের মাঝে তফাৎ কোথায়?
সকল মাজারে প্রতি বছর একটি করে ওরশ হয়ে থাকে। এবং ওরশ পালন কমিটি ওরশ পালনে এত বেশী ব্যস্ত যে, নামাজের প্রতি খেয়াল থাকেনা। তাহলে কি শুধুমাত্র ওরশ পালন করে নাজাত লাভ করা যাবে? যদি লাভ করা যায়, তবে এত কষ্ট করে ইবাদত পালন করতে হবে কেন? যদি নাজাত লাভ না হয়, তবে এত টাকা খরচ করে ওরশ করতে হবে কেন?
সবাই পীর সাহেবের ইতিহাস তথা কেরামতি নিয়ে অনেক গল্প করে থাকেন। আমি তাদের কাছে সৃষ্টি কর্তা এবং তার সৃষ্টি সম্পর্কে কিছুই বলতে শুনি না। পীর সাহেবের কেরামতি জানাটা কি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়? তাহলে আমারা আমাদের প্রিয় নবীর জীবনী নিয়ে আলোচনা না করলেই হবে? নাকি প্রিয় নবীর রেখে যাওয়া জ্ঞাণ রপ্ত করার পর বাকি বিষয়ে জানতে হবে? তাহলে আমরা প্রিয় নবীর জীবনী অধ্যয়ন বাদ দিয়ে পীর সাহেবের জীবনী তথা কেরামতি নিয়ে এত ব্যস্ত কেন?
দয়া করে আমার প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে, আমাকে সত্য জানতে সহযোগিতা করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



