আমাদের দেশেতে জন্মিলো কত নেতা কত সৈনিক
উঠার আগেই হারিয়ে যায় কত নেতা দৈনিক।
দেশের প্রতি ভালোবাসা, জীবন দিয়ে প্রমাণ করেছে কতজনা
কত নারী দেশের জন্য হয়েছিল বীরঙ্গণা।
দেশের তরে, যুদ্ধ করে
জীবন দিয়ে অকাতরে
তারাই শহীদ, শ্রদ্ধা তাদের
পিছুটানে ধরেনি যাদের।
শহীদ ছাড়াও যারা আছে
যুদ্ধ করেও বেঁছে আছে
তারাই গাজী দেশের তরে
শ্রদ্ধ তাদের জীবন ভরে।
যুদ্ধে যিনি নেতা ছিলেন
গাজী হয়ে ফিরে এলেন
নাম তার আতাউল গনি
তিনি বীর সেনানী।
জীবনবাজী ছিল যাহার
হায়েনামুক্ত দেশ গড়ার
চক্রান্তের জালে পড়ে
সম্মান হতে বাদ পরে।
কোথা ছিল অরোরার দল
ঝড় উঠেছিল যখন প্রবল
কামান গুলো গর্জে উঠে
কখনো বিলে কখনো ঘাটে।
তবুও তিনি হয়নি নাখোশ
দেশের জন্য জীবন বেহুশ
তাহার জন্য হাজার সালাম
তাহার জন্য হয়নি গোলাম।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



