somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যায় যে করে আর অন্যায় যে সহে , তব ঘৃণা তারে যেন তৃণসম দহে

১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শান্তিপ্রিয়তার অজুহাতে ভাল আর খারাপের মধ্যবর্তী পথ বেছে নেওয়াটাই যেখানে আজ আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, বাংলার বর্তমান পরিস্থিতি আমাদের করে তুলছে ঘৃন্য হতে ঘৃনতর।অন্যকে উৎপীড়ন করে, অন্যের অধিকারে অন্যায় হস্থক্ষেপ করে থাকে। উচ্ছৃঙ্খল আচরণে সামাজিক শৃঙ্খলাকে নস্যাৎ করে, সামাজিক স্বার্থবিরোধী অন্যায় ও অবৈধ কর্মতৎপড়তা লিপ্ত হয়।ঠিক তেমনি ভাবে চলে পিশাচের উৎপীড়ন।

ইউনেসকো কর্তৃক স্বীকৃত হওয়ায় ৭ই মার্চ সারা বাংলায় মুখরিত হয়েছিল বঙ্গবন্ধুর ভাষনে।রাজধানীর রাজ পথ ধন্য হয়ছিল সোনার ছেলেদের পদধূলিতে।আমি ও ছুটে চলেছিলাম বঙ্গভবন থেকে রেসকোর্র্স ময়দানে।গাড়ি না পেয়ে যখনপায়ে হেটে চলছিলাম কখন পিশাচের চোখে লালসা,মুখের ঘৃনিত বাক্যে,কখন বা পিশাচের হাতের ছোবলে আমাকে পৌছে দিল রেসকোর্র্স ময়দানে।এবার ফেরার পালা রিক্সার হুড টেনে রক্ষা হলনা।সামনে থেকে রংমাখা পানি পিছ থেকে মাথার চুল ধরে টানাটানি।খুব্দ হয়ে একবার নামব ভেবে একা আর ওরা……………।

আল্লাহ কেন মেয়েদের দুইটা হাত দিলো!!দুইটা হাত দিয়ে বুক-পিঠ বাঁচাবো,নাকি কোমর-পেট বাঁচাবো,ওড়না ধরে রাখব নাকি তাদের হাত গুলো সরাবো,মাথায় কিছুই অাসছিল শুধু কেঁদেছি ,আমি দুঃখে কাঁদেনি বরং কেঁদেছি ঘৃনায় ।
১৭ই মার্চ সন্ধা ৭:০০ -৭:৩০ টা ফার্মগেট থেকে টিউশনি শেষ করে বাসায় ফিরছিলাম। সেজান পয়েন্ট এর সামনে থেকে নিউ ভিশন বাস দেখে হাত তুল্লাম বাস থামালো। বাসের সামনের হেডলাইটের জন্য বাহির থেকে সামনের বসে থাকা লোকগুলো দেখে মনে হয়েছিল বাস ভর্তি আছে। বাসে উঠে দেখলাম পিছনে পুরা ফাকা।অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম।আমি দাড়িয়ে বললাম আমাকে মোড়ে নামায় দেন।এই বলায় ড্রাইভার বল্লো গেট লাগায় দে।কন্টাক্টর যখন গেট আটকাবে আমি কোন চিন্তা না করেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাস থেকে লাফ দিলাম। ব্যাথা পেয়েছি হাতে কিন্তু পাশেই কতগুলো পুলিশ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেল্লাম,বললাম আপনারা পরের সিগনালে খবর দেন যেন বাসটা ধরে।কে শোনে কার কথা বাইক আটকে টাকা খাওয়াটা বেশি জরুরি মনে করেছিলো। হয়তো কালকের পেপারে আমার নাম থাকত।অথবা গুম হয়ে যেতাম। আমাদের দেশের পুলিশেরা উন্নতি করছে। জাতির পিতার সোনার বাংলা।শুভ হোক জন্মদিন…………..।
——-
#এবার আসি কুমিল্লার তনু,দিনাজপুরের পোশাক শ্রমিক ইয়াসমিন ।সেনা নিবাসের ভিতরে ও রেহায় পায়নি সোহাগী জাহান তনু।সেনানিবাসের পাওয়ার হাউজের পাশে তনুর নিথর দেহ পরে থাকে কিভাবে?এই প্রশ্নের উত্তর মিলেছে কী?রাতের পুলিশের টহল থেকে মুক্তি মেলেনি পোশাক শ্রমিক ইয়াসমিনের।সকালে পাওয়া যায় নিথর দেহ, তখন পুলিশই গিয়েছিল লাশ আনতে।তারা ইয়াসমিনের থেকে রাস্তার উপরেই কাপড় নামিয়ে নিয়েছিল। চেষ্টা হয়েছিল তাকে দেহ ব্যবসায়ী বলে চালিয়ে দেবার কিন্তু দিনাজপুরের মানুষ তা হতে দেয়নি, পাশে ছিল সারা বাংলাদেশ। সে ঘটনায় দিনাজপুর কতোয়ালী ঘেরাও হয়েছিল, গুলি হয়েছে, আগুন জ্বলেছে, সাধারন মানুষ মরেছে। কিন্তু বিচার হয়েছে কী?
——–
আর এভাবেই যখন আয়শা,প্রিয়া,তনু, ইয়াসমিনরা থেকে শুরু করে বৃহত্তর ক্ষেত্রেও এই চাপা দেয়া, অস্বীকার করার প্রবণতা। এতে দিন দিন অপরাধের সংখ্যা বাড়ে যায়। আর অপরাধীদের কোন বিচার হয় না। সোজা কথায় এদেশে একজন অপরাধী আর আমি বা আপনি সমান ঘৃণিত।এক জরিপে দেখা যায় বাংলাদেশের ৯৪ শতাংশ নারী গণপরিবহনে যৌন হয়রানিতে শিকার হয়। বিবেকবান মানুষ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করার চেতনার অধিকারী হলেও অনেক সময় মানুষ নানা কারণে নানা অজুহাতে দিনের পর দিন অন্যায়কে সহ্য করেন।সরাসরি অন্যায় না করলেও এটি অন্যায়কে সহযোগিতা করার নামান্তর। এতে করে অন্যায়কারী আরো পশ্রয় পায়।রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের সামনে যদি কোনো অন্যায় কাজ সংঘটিত হতে দেখ, তবে হাত দ্বারা বাধা দাও, সামর্থ না থাকলে মুখ দ্বারা বাধা দাও, যদি তাও সামর্থ না থাকে তবে অন্তরে ঘৃনা করো। (অন্তরে ঘৃণার মানে হলো এ অন্যায় থেকে বিরত রাখতে নিরবে গোপনে অন্যায়ের প্রতিরোধমূলক কাজ চালিয়ে যাও) আর এটা হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচয়।তাইতো রবিঠাকুর বলেছেন,অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

×