somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসউদুর রহমান রাজন
আমি মাসউদুর রহমান, আব্বা আম্মা ডাকেন রাজন নামে। একটা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস-এর শিক্ষক। ফিল্মমেকিং, অভিনয়, পাবলিক স্পিকিং, প্যান্টোমাইম- এইসব বিষয় পড়াই। এর আগে স্কুলে মাস্টারি করতাম। শিক্ষকতা আমার খুব ভালোবাসার কাজ।

বাঙালীর দেশপ্রেম

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিটা ইন্সটাগ্রাম থেকে নেয়া। ছবিটা দেখার পর অনেকক্ষণ তাকায়া থাকলাম। কারণ ছবিটা কোনভাবেই কানেক্ট করতে পারতেছিলাম না। খেলা হইবো ব্রাজিলে, ব্রাজিল আর আর্জেন্টিনার মইধ্যে। বুঝলাম, আপনে আর্জেন্টিনার সাপোর্টার, যেহেতু আপনার গায়ে আর্জেন্টিনার জার্সি (এমন ব্রাজিলেরও সাপোর্টার আছে ম্যালা), বাংলাদেশের পতাকাটা এইখানে কী করতাছে। এই পতাকাটা এইখানে কিভাবে প্রাসঙ্গিক?

আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্ট করা কোন অপরাধ না। অপরাধ হইলো এইটা নিয়া মাতামাতির চূড়ান্তে গিয়া বাড়াবাড়ি করায়। এই ব্যাপারে আপনি মানসিকভাবে, চিন্তা ও মননে নিজেরে এতটাই জড়ায়া ফেলেন যে, এইটা নিয়া আপনে দলাদলি করেন, মারামারি করেন, নিজের দেশের মানুষরে প্রতিপক্ষ ভাইবা হার্ড লাইনে চইলা যান। একটা স্বাধীন দেশের নাগরিক হইয়াও আপনার বাড়ির ছাদে অন্য দেশের পতাকা ঝুলাইতে আপনার আত্মসম্মানে লাগে না, কেউ কেউ এমন যুক্তিও দেন যে শুধুমাত্র পাকিস্তান ছাড়া অন্য কোন দেশের পতাকা ঝুলাইলে তেমন কোন অপরাধ হয় না।

মানুষ হিসাবে সবারই কমবেশি বিবেকবোধ আছে। এই ধরণের মাতামাতি করার কোন এক পর্যায়ে আপনার বিবেকও অবচেতনে আপনারে ঠেলা দেয়- কাজটা ঠিক হইতাছে না। এত মাতামাতির মইধ্যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া আমাদের দেশ কই। তখন এই অশান্ত বিবেকরে শান্ত করার জন্য, নিজের বিবেকের কাছে নিজেরে সহী রাখার জন্য আমরা এই ধরণের ছবি তুইলা নিজেরে নিজে বুঝ দিয়া শান্তি পাই- “আমার দেশকে তো আমি ভালোবাসিই। এই হইলো প্রমাণ।” ২০২১-এ এটাই আমাদের দেশপ্রেম।

এই রকম একটা ছবির কিন্তু অনেক পাওয়ার। নারায়নগঞ্জের রূপগঞ্জের ফ্যাক্টরির যে আগুন আপনার আর আমার মগজে জ্বলার কথা-এই ছবি সেই আগুনরেও ঠাণ্ডা কইরা দিয়া যায়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৬ সকাল ৭:০১



সূরাঃ ১৬ নাহল, ৯৩ নং আয়াতের অনুবাদ-
৯৩। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মাত (একজাতি) করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়াত দান করেন।... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×