এই টুকু বাদ দিলে বা না দিলে কী ই বা এসে যায় !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে
আমাকে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে পুরষ্কার দেবে একটি
সংগঠন।
তাদের সুভ্যিনর প্রুফ দেখাতে নিয়ে এলো একজন বয়ষ্ক লোক।
বললো-
স্যার, কোন ভুল ত্রুটি আছে কী না , একটু দেখে দেন।
আমি মন দিয়ে পড়লাম।
২/১ টি জায়গায় একটু সংখ্যাধিক্য আছে।
যেমন ৫০০ ভিডিও আমি তৈরি করি নি , সংখ্যাটি মিনিমাম আরো ১০০ কম হবে। সাড়ে তিনশ'র মতো হতে পারে।
কিন্তু, তাদের এই ভুলটা আমি উপভোগ করলাম-
ধরিয়ে না দিয়ে মুচকি হাসলাম।
এই টুকু বাদ দিলে বা না দিলে কী ই বা এসে যায় !!!
সংক্ষেপ এরকম----
আবদুল্লাহ-আল-মাসুম। রাসেল।
এ পর্যন্ত তাঁর লেখা ২ হাজারেরও বেশী ছড়া প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায় আর গ্রন্থে।
গত ১১ বছর ধরে কাজ করছেন শিশু সাহিত্য নিয়ে।
প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯টি।
প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে বিন্দুর খোঁজ, খোলাচিঠি, ছড়ার আমি ফুলের আমি, টুকরো ভালোবাসা প্রভৃতি উল্লেখযোগ্য।
আলোকচিত্রশিল্পী হিসেবে বেশ কয়েক বছর কাজ করেছেন।
কয়েকশ মডেল অভিনেত্রী তার ক্যামেরার সামনে প্রথম দাড়িয়েছেন। তবে, মাসুম মূলত ভালোবাসেন প্রকৃতি, জীবন ও মানুষ নিয়ে কাজ করতে।
এ পর্যন্ত ৪ টি একক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শেষ আলোকচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়, ৫ টি দেশে ভ্রমনের সময় করা আলোকচিত্রের ওপর ।
তার লেখা ১০০ এর ওপর গান জনপ্রিয়তা পেয়েছে।
তার মধ্যে বিপ্লবের ইস্কা টেক্কা, রবি চৌধুরির এক আগুনে জ্বলছি, এন্ড্রু কিশোরের লালনের সন্তান, মাইলসের পথিক প্রভৃতি গান উল্লেখযোগ্য।
এ পর্যন্ত তাঁর কথা, সুর, নির্দেশনা আর সম্পাদনায় সম্পন্ন ৩০ জন তারকা শিল্পী নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ দেশের গান নির্মিত হয়েছে। যে গানটি দিয়ে এ পর্যন্ত ৫ টি স্যাটেলাইট টিভি চ্যানেল উদ্বোধন হয়েছে।
১২ জন তারকা শিল্পী আর ২৫০ জন শিশু শিল্পীর অংশ গ্রহণে
শিশু শিক্ষাকে উৎসাহিত করে বাংলাদেশের একমাত্র গান প্রচারিত হয়েছে ৮ টি স্যাটেলাইট টিভি চ্যানেলে ফিলার হিসেবে।
কথা, সুর, নির্দেশনা, পরিকল্পনা, সম্পাদনা করেছেন তিনি।
নির্মান করেছেন ৫ শতাধিক মিউজিক ভিডিও।
টেলিফিল্ম বদরুল সাহেব সৎলোক তার একটি অমর সৃষ্টি।
ভূষিত হয়েছেন
ইছামতি সাহিত্য পুরষ্কার ( শ্রেষ্ঠ ছড়াকার) ২০০১ .
কাজী কাদের নওয়াজ স্মৃতি স্বর্ণ পদক ( শ্রেষ্ঠ গীতিকার) ২০০৩
আব্দুল আলীম স্মৃতি পুরষ্কার ( শ্রেষ্ঠ নির্দেশক) ২০০৪
প্রভৃতি পুরষ্কার -এ।
এ পর্যন্ত স্ব- রচিত ২০ টি কবিতার পূর্নাঙ্গ ভিডিও নির্মান করেছেন। প্রচারিত হয়েছে বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল এবং রেডিওগুলোতে।
ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অনেক ভিডিও এডিটর, নির্মাতা, উপস্থাপক তৈরী করেছেন প্রশিক্ষন দিয়ে।
এই মুহূর্তে ষ্টকলট, ইলেকট্রনিক এবং আই টি প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে চলেছেন।
ওয়েব সাইট ডিজাইনের সঙ্গে জড়িত আছে তার ৬ জন তুখোর কর্মীর একটি দূর্দান্ত টিম।
তার গ্রন্থনা, নির্দেশনা, উপস্থাপনায় ৪০ পর্ব ট্র্যাভেল শো নির্মিত হয়েছে।
অনুষ্ঠানের নাম ওয়ার্ল্ড ট্যুর।
এ পর্যন্ত ভ্রমণ করেছেন ভারত, নেপাল , মালয়েশিয়া, থাইল্যান্ড।
তার ছোট বোন শারমিন একটি প্রাইভেট টিভি চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে কর্মরত আছেন। আর ছোট ভাই তারেক ১৪/১৫ টি বিজ্ঞাপনে মডেল হয়ে ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন।
বর্তমানে তিনি কার্ডিফ ইউনিভার্সিটিতে ল' নিয়ে পড়াশোনা করছেন ইউ কে তে।
বাবা ব্যবসায়ী। সমাজসেবক।তাই এলুমিনিয়াম ইমপোর্ট করে গত ৮ বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
জড়িত গার্মেন্টস রিলেটেড ইন্ডাষ্ট্রির সঙ্গে।
প্রাইভেট কার ইমপোর্টার হিসেবেও ব্যবসা চালিয়ে আসছেন দীর্ঘদিন।
মা গৃহিনী।
চাচা একজন বীর প্রতীক।রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়েছেন।
ওয়ার্ল্ড টিভি দর্শক ফোরাম এর উদ্যোগে ১০০ জন মরোনত্তোর চক্ষু দান করেছেন তার অনুপ্রেরনায়।
৫৬ টি দেশে পরীক্ষামূলক সম্প্রচারে অত্যন্ত জনপ্রিয় হয়েছে
তার প্রতিষ্ঠিত অন লাইন এবং স্যাটেলাইট টিভি চ্যানেল
ওয়ার্ল্ড টিভি।
৪ মাস পরীক্ষামূলক সাফল্যের পর বর্তমানে বানিজ্যিক ট্রান্সমিশন শুরু করবার প্রস্তুতি নিচ্ছেন।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।