মানুষ হইয়া জন্ম লইবার আগে
৯০ হাজার বছর ছিলাম প্রজাপতি।
৪০ হাজার বছর ছিলাম চিত্রল হরিণ।
৬০ হাজার বছর ছিলাম ময়ুর।
১ লক্ষ বছর গভীর বনে
একটা ছোট ঘাসফুল হয়ে ফুটে ছিলাম, সবার অলক্ষ্যে ।
বায়ৃ, জল , অগ্নি আর মাটি' হয়ে কাটিয়েছি
এরকম আরো শতাব্দি।
সর্বশেষ মাটিতে প্রাণ সংযোজন করে মাটির মানুষ হিসেবে তোমার প্রেম ভিক্ষা করতে এসে দেখলাম-
তুমি একটি জীবন কাটিয়ে দিচ্ছো
দ্বিধার দোলনায় চড়ে।
হয়তো আমি প্রেম তোমাকে দেবো না , প্রথাগত।
দেবো না আলিঙ্গন , অনাদিকাল।
তথাপি-
তোমাকে দিয়ে যাবো
এ প্রাণের শেষ আলোটুকু
যা দিয়ে ঘুচবে তোমার অন্ধকার।
বলছি না -
ভালোবাসতে তুমি বাধ্য !
জানতে চাই
কি কারন থাকতে পারে
না বাসার ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




