ছায়া নাও , ছায়া নাও , ছায়া নাও--
রুপান্তরিত হয়ে যাচ্ছি এবটি ঝর্ণায় বন্ধু,
জলের নূপুর পড়া দেহের মায়া নাও, মায়া নাও, মায়া নাও ...
একটি অখন্ড নীলাকাশে আমি বদলে যাচ্ছি মানুষের দেহ থেকে-
একটি ফেনিল সমুদ্রের মতো গর্জে উঠছি , তোমাকে কেবল ধারন করবো বলে--
সুতো ছেড়া একটা রঙিণ ঘুড়ি, অথবা একটা রঙধনুর ঘূণি হয়ে যাচ্ছি ।
মানুষগুলোর বুকে আছে ঈর্ষা , আছে কাম , লোভ , স্বার্থের কুটকুট কামড়,
সেখান থেকে ছুটি চাচ্ছি-
তাই তোমার দিকে ছুটে যাচ্ছি ।
মানুষ গুলোকে তোমার ভয়-
নিশ্চই,
সোনালি রোদের নরোম আদরে নয় !!!
মানুষ থেকে ছুটি নিয়ে আমি, বৃক্ষ, ফুলে গুল্ম লতায়
নদীর ঢেউ এ , গানের সুরে, মিষ্টি কথায়
বিলীন হয়ে যাচ্ছি --
হৃদয়ে নাও , হৃদয়ে নাও , হৃদয়ে নাও ।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


