somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-কমার্স ডিরেক্টরি প্রকাশ করল কমপিউটার জগৎ

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ই-কমার্সের যাত্রা শুরু হয় ৯০ এর দশকের শেষের দিকে। বর্তমানে আমাদের দেশের অনেকেই ই-কমার্স সম্পর্কে ওয়াকিবহাল। ইন্টারনেটের মাধ্যমে এখন অনেকেই জিনিসপত্র বেচাকেনা করেন এবং এ সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। একটা ব্যাপার এখন দিনের আলোর মতোই স্পষ্ট আর তা হচ্ছে ই-কমার্সের জনপ্রিয়তা দিনে দিনে বাংলাদেশে বেড়েই চলবে কমবে না। এ অবস্থায় দেশের ই-কমার্স সেক্টরকে সামনে এগিয়ে নেবার জন্যে সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় আইসিটি ম্যাগাজিন কমপিউটার জগৎ একটি ই-কমার্স ডিরেক্টরি প্রকাশ করেছে।

১৯৯১ সাল থেকে কমপিউটার জগৎ নিয়মিত প্রকাশ হয়ে আসছে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আন্দোলনে কমপিউটার জগৎ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৈশ্বিক তথ্য প্রযুক্তি অঙ্গনে কি ঘটছে, কি কি নতুন প্রযুক্তি আসছে এসব সম্পর্কে দেশের আপামর জনসাধারণকে জানানোর সাথে সাথে কমপিউটার জগৎ দেশের আইসিটি সেক্টরের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের জন্যে সংশ্লিষ্ট সরকারি মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। এছাড়াও কমপিউটার জগৎ বিভিন্ন সময়ে দেশে আইসিটি নিয়ে বিভিন্ন ধরণের সভা, সেমিনার সহ নানা ধরণের আয়োজন করেছে। দেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নেবার লক্ষ্যে কমপিউটার জগৎ দেশে প্রথমবারের মতো কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করে। পত্রিকাটি দেশের আইসিটি খাতে কর্মরত মেধাবীদেরকে মূল্যায়ন করে এবং তাদের সাফল্যের কথা সকলের সামনে তুলে ধরে। মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা চালু করার জন্যে কমপিউটার জগৎ দাবী তোলে। দেশের ই-কমার্স সেক্টরকে এগিয়ে নেবার জন্যে ২০১৩ সাল থেকে পত্রিকাটি নিয়মিত ই-কমার্স মেলার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় কমপিউটার জগৎ ই-কমার্স ডিরেক্টরি প্রকাশ করে।

ই-কমবিডি.নেট (http://www.ecombd.net) এ ডিরেক্টরি প্রকাশের জন্যে গবেষণাসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে। এবার দেখে নেয়া যাক কি কি আছে এ ডিরেক্টরিতে-

প্রবন্ধঃ
এ ডিরেক্টরিতে দুটো প্রবন্ধ অন্তর্ভূক্ত করা হয়েছে।"e-Commerce in Bangladesh" শীর্ষক প্রবন্ধটি বাংলাদেশের ই-কমার্স সেক্টরের ইতিহাস, বর্তমান অবস্থা, বিরাজমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। "e-Commerce Around the World: Some Reflections" প্রবন্ধটিতে এশিয়ার অন্যান্য দেশ, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে ই-কমার্স বাজারের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান দেয়া হয়েছে। এ দুটি প্রবন্ধ থেকে পাঠক পৃথিবীর অন্যান্য দেশে বর্তমানে ই-কমার্সের কি অবস্থা এবং সে তুলনায় বাংলাদেশ কোথায় অবস্থান করছে তা সম্পর্কে একটি পরিস্কার ধারণা লাভ করতে সক্ষম হবেন।

ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকাঃ
ই-কমার্স বলতে মূলত অনলাইনে পণ্য/সেবা বেচাকেনা বোঝালেও এ সেক্টরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত। বিভিন্ন ক্যাটেগরিতে এসব প্রতিষ্ঠানের তালিকা দেয়া হয়েছে। যেমন- ই-কমার্স সাইট, ক্লাসিফাইড ওয়েবসাইট, ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড, কুরিয়ার সার্ভিস, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, এবং ফ্রিল্যান্স ওয়েবসাইট।

প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহঃ
এ ডিরেক্টরিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অফিস ঠিকানা, ইমেইল, ফোন নম্বর এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের এসব তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান ই-কমার্স মেলাতে অংশগ্রহণ করেছে। সেখান থেকে তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও পত্র-পত্রিকা এবং ইন্টারনেট থেকে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

ই-মেইল এবং ফোনে তথ্য যাচাই বাছাইঃ
তালিকা তৈরি করার পরে ই-কমবিডি.নেট প্রতিটি প্রতিষ্ঠানের সম্পর্কে সংগৃহীত তথ্যাদির যথার্থতা যাচাই করার জন্যে তাদেরকে ই-মেইল করে। একই সাথে প্রতিটি প্রতিষ্ঠানের সাথে ফোনে যোগাযোগ করা হয়। এভাবে দুই ধাপে তাদের সাথে যোগাযোগ করে তাদের সম্পর্কে সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই করা হয়।

ডাউনলোডঃ
যে কেউ এ ডিরেক্টরিটি ই-কমার্সফেয়ার.কম (www-commercefair.com) থেকে ডাউনলোড করতে পারবে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×