somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাম্য সালিশই ফেরদৌসীকে ঠেলে দিলো আত্মহননে ! ৪ সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ (পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে লাশ তিনটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। )

১৫ ই আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাম্য সালিশে সমাজ্যচ্যুত হওয়ার সিদ্ধান্তের পরই হবিগঞ্জের ফেরদৌসী বেগম সন্তানসহ ট্রেনে ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

সোমবার সকালে চার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের দুবাই প্রবাসী জিলন মিয়ার স্ত্রী ফেরদৌসী। এতে তিনি, মেয়ে বন্যা (৮), জীবন (১২) মারা যান। আহত হয়েছে দুই মেয়ে শাওন (১০) ও ঝর্ণা (৪)।

রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনে জড়িত থাকার ঘটনায় গত ৩১ জুলাই হাইকোর্ট বলেছে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে। গ্রাম্য সালিশ বন্ধ করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

হাইকোর্টের আদেশের ১৫ দিনের মাথায় হবিগঞ্জের এ ঘটনা ঘটলো।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুরা গ্রামের ফজলুর রহমানের মেয়ে ফেরদৌসীর সঙ্গে ১৪ বছর আগে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জিলন মিয়ার বিয়ে হয়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর আগে জিলন দুবাই যাওয়ার পর থেকে তার চাচাতো ভাই আব্দুল ছাত্তারের ছেলে কাদির ওই পরিবারের বাজারঘাট করে দিচ্ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, "কাদির এ জন্য প্রায়ই ফেরদৌসীর বাড়িতে আসা-যাওয়া করতো। এ নিয়ে গ্রামের কয়েকজন মাতাব্বর অপবাদ দেয়, কাদিরের সঙ্গে ফেরদৌসীর পরকীয়া চলছিলো।"

২৫ দিন আগে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের উপস্থিতিতে সুলতানপুরে এক সালিশ বৈঠকে ফেরদৌসীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। কিন্তু কোনো প্রমাণ হাজির করতে না পরায় বিষয়টি চাপা পড়ে।
"ওই বৈঠকে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম।"

কিন্তু একই বিষয়ে রোববার আবার সালিশ বসে সুলতানপুর গ্রামে। গ্রামবাসী বলছে, বৈঠকে ফেরদৌসীকে একতরফাভাবে দোষী সাব্যস্ত করে সমাজচ্যুত করে গ্রাম থেকে চলে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। এতে ফেরদৌসী ৪ সন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে।

দ্বিতীয় বৈঠকে ছিলেন না চেয়ারম্যান আতিকুর। তিনি বলেন, "গ্রাম্য মাতব্বররা সালিশ করে ফেরদৌসীকে সমাজচ্যুত করেছে বলে জিলনের ভাই করিম আমাকে টেলিফোন করে জানায়। তবে আমি এর তীব্র নিন্দা জানাই।"

গ্রামের সালিশের উদ্যোক্তা হিসেবে মলাই মিয়া, মোহব্বত খা, আব্দুর রহিম, ফুরুক মিয়া, আব্দুর রহমান, মাহমুদ আলী, আবু তাহেরসহ কয়েক জনের নাম স্থানীয়দের কথায় উঠে এসেছে। তবে তাদের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি।

রেললাইনের পাশে লাশ থাকায় থানা পুলিশ এ লাশগুলো উদ্ধার করেনি। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ এসে লাশ তিনটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×