
(১)
স্বর্গের হুর-পরী
হুড়মড়ি’ পড়িবে – এহেন স্বপনে
মর্ত্যে বসি’ মাতোয়ারা
ধ্যানমগ্ন – যোগী,
কার তরে ওগো বন্দেগী তোমার!
বোধকরি,
তোমার অন্তর্যামী বিধাতাও
বুঝিলে পরে রেগে হইবেন আগুন;
দিলের হাল ঠিক করি’ ধরি’
তারপরে টানো গুণ।।
(২)
সত্যিই ডানা ভেঙ্গে ধরণী পরে’
পড়িত যদি দৈবাৎ কোনো পরী
পুরুষকুলের বিধাতাভীতি – মিছে ধ্যান
সব যেতো টুটি’
কাঁচা মাংসের কাড়াকাড়িতে
শেয়াল-শকুনের হইতোনা অভাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



