টিভিভর্তি যৌনতা? উহা তো সিনেমা!
কাগজভর্তি যৌনতা? উহা তো কবিতা!
ক্যাসেটভর্তি যৌনতা? উহা তো সঙ্গীত!
বিলবোর্ডভর্তি যৌনতা? উহা তো বিজ্ঞাপন!
ক্যানভাসভর্তি যৌনতা? উহা তো পেইন্টিং!
পাথরভর্তি যৌনতা? উহা তো ভাস্কর্য!
স্টেজভর্তি যৌনতা? উহা তো বিনোদন!
সমগ্র পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে পাহাড়ে-নহরে উদ্যানে-বিদ্বানে যৌনতাই যৌনতা?
ফল:
বাসে ধর্ষণ-বাসায় ধর্ষণ,
রেলে ধর্ষণ-রেল স্টেশনে ধর্ষণ,
খেলায় ধর্ষণ-মেলায় ধর্ষণ,
মাঠে ধর্ষণ-পাঠশালায় ধর্ষণ
ক্ষেতে ধর্ষণ-খামারে ধর্ষণ,
গাঁয়ে ধর্ষণ-শহরে ধর্ষণ,
কিশোরী ধর্ষণ-তরুনী ধর্ষণ,
মধ্যা ধর্ষণ-বৃদ্ধা ধর্ষণ,
কোচিংয়ের নামে ধর্ষণ-পড়ানোর নামে ধর্ষণ,
রাজনীতির নামে ধর্ষণ-নেত্রী বানানোর নামে ধর্ষণ,
মডেলিংয়ের মানে ধর্ষণ-অভিনয়ের নামে ধর্ষণ….
পরিত্রাণ:
এরশাদ হয়েছে, হে নবী! তোমার স্ত্রীদের, কন্যাদের ও মু’মিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের ওপর টেনে নেয়। এটি অধিকতর উপযোগী পদ্ধতি, যাতে তাদেরকে চিনে নেয়া যায় (যে তারা রাস্তার মেয়ে নয়, বরং সম্ভ্রান্ত মু'মিনা) এবং (এই বিধান এজন্য যেন তাদেরকে) উত্যাক্ত করা না হয়। -(সুরা আহযাব-৫৯)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



