জামায়াত ই ইসলাম। পৃথিবীর বিভিন্ন দেশে দলটি এই নামেই রাজনীতি করে। ধর্ম যাদের ঢাল। ইসলামী কোরআন বা সুন্নাহর কোথাও ধর্মকে ঢাল হিসেবে ব্যবহারের অনুমতি না থাকলেও জামায়াত তা অত্যন্ত নিষ্ঠার সাথে করছে। জামায়াত কি সত্যিই ইসলামী সংগঠন? মা্ওলানা ম্ওদুদী, যিনি এই দলটির প্রবর্তক তার লেখা বই গুলো পড়লে হাজারবার আস্তাগফেরুল্লাহ শব্দটি উচ্চারন করতে হবে। জন্মের শুরু থেকেই পশ্চিমা শাসক গোষ্ঠীর প্রতি চরম আনুগত্যতা এবং ধর্মীও মোড়কে মধ্যপ্রাচ্যের কাছ থেকে অর্থনৈতিক সহযোগীতা প্রাপ্তিই তাদের আইডল। আজ পর্যন্ত কোন জাতির উন্নয়নের কোন মানদন্ডে কোন ভূমিকা তারা রাখেনি। জাতিয়তাবোধের উল্টো স্রোতে নিজেদের অত্ননিয়োগ রাখাই তাদের আইডোলজি।
অন্যদেশ গুলোতে যাই করুক বাংলাদেশের জামায়াত আরও বেশি হিংসাত্বক এবং শকুন। একাত্বরের গনহত্যা, ধর্ষন কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ছাত্র-সংগঠন এর রগকাটা ছিল নিত্য-নৈমিত্তিক ঘটনা। এখণ পাকিস্তানের পতাকা হাতে মিছিল, শহিদ মিনার ভাংচুর, জাতীয় পতাকা পোড়ানো কিংবা জাগরন চত্বর কে ধ্বংশ করে তারা ধর্মের কোন বার্তা জাতিকে বা মুসলিম উম্মাহ'র নিকট পৌছাতে চায়। যেখানে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে স্পষ্ঠ ইরশাদ করেছেন " ফিৎনা ফ্যাসাদ হত্যার চেয়েও জঘন্য"।
বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে চারটি বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন, জামায়াত এর মেনুফেস্ট তার প্রতিটির সাথে সাংঘর্ষিক। তবু তারা এই দেশে রাজনীতি করবে! তাদের গাড়ীতে উড়বে জাতীয় পতাকা! আমরা এই দেশের আঙুল চোষা বাঙালী তাদের মেনে নেব! ধর্ম আর রাজনীতির ব্যর্থতা বলে ঘরে বসে তাদের এই হিংস্রতা মেনে নেব। আজ আবার রবীন্দ্রনাথ কে সংশোধীত করে শেষ করলাম:
১৬কোটি সন্তানের মুগ্ধ জননী,
রেখেছো বাঙালী করে মানুষ করোনি"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

