বিরোধী দলীয় নেত্রী !!
০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামীকাল বিকেল সাড়ে চারটায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আমাদের দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের সময় ছিল। কিন্তু "নির্ধারিত সময়ে হরতাল থাকবে। হরতালের কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিরোধীদলীয় নেতার হোটেল সোনারগাঁওয়ে যাওয়া সম্ভব নয়- জানিয়েছেন বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী।
সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধীদলীয় নেত্রী নিজ জোটের শরীক দলের দেওয়া হরতালে রাস্তায় বের হওয়া অনিরাপদ ভাবছেন! মাননীয় নেত্রী, আপনি তাহলে জনগনের অবস্থা বুঝুন।! হরতাল হউক আর যাই হোক, বাড়ী থেকে রাস্তায় না বের হলে এই দেশের অর্ধেকের বেশি মানুষকে অর্ধাহারে, অনাহারে কাঁটাতে হয়, তা কি আপনি জানেন না? তাই পরিবার-সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নামে। তারা রাজনীতি বুঝে না। আপনাদের প্রতিপক্ষও নয়। তবে কেন এই খেটে-খাওয়া মানুষগুলোর রক্ত নিয়ে এই হোলি খেলা হচ্ছে?
কেমন দলকে জোটভূক্ত করেছেন যে, ভারতের রাষ্ট্রপতির মত একজন গুরুত্বপূর্ন বিদেশী অতিথীর সাথে দেখা করাও যাদের কর্মসূচীতে আপনার জন্য অনিরাপদ মনে হয়? জনগনকে সাথে না নিয়ে তাদের জীবন হুমকিতে ফেলে সুষ্ঠ গনতন্ত্রের কোন চর্চা আপনি প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন