কুট-কৌশলে গনতন্ত্রকে পাশ কাটিয়ে ব্যক্তির চাটুকারিতা ও দলবাজী করে স্থানীয় ও নির্বাচনে গন-প্রতিনিধিত্ব করার দিন যে ফুরিয়ে গিয়েছে, তার প্রমান জাতীয় নির্বাচনসহ গত চারটি সিটি নির্বাচন। তারপরও নীতি-নির্ধারনী পর্যায়ের রাজনীতিবিদদের ঘুম ভাঙেনি। চট্রগ্রাম, নারায়নগঞ্জ, কুমিল্লার সিটি নির্বাচনেও জনগন তাদের প্রতিনিধি নির্ধারনের ক্ষেত্রে দলীয় স্বার্থের চেয়ে জনস্বার্থকেই সু-স্পষ্ট প্রাধান্য দিয়েছে। নির্বাচনে তৃনমূল এবং জনমত যাচাই করে রাজনৈতিক দলসমূহ নিজ নিজ দলীয় নেতাদের সমর্থন দিবেন এবং সমর্থনের ভিত্তি ও ভবিষ্যত কর্ম-পরিকল্পনার স্বচ্ছধারনা ভোটারদের অবহিতকরনের মাধ্যমে সমর্থীত ব্যক্তির প্রতি জনসমর্থন চাইবে; এমনই প্রত্যাশা করে এই প্রজন্মের ভোটাররা। নির্বাচনে কোন দল বা ব্যক্তির নয়, বিজয় হবে নৈতিকতার, সততার ও ঐতিহ্যের; সর্বোপরি রাজনীতির। "ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়" কথাটা বক্তব্য সেমিনারের নয়, বাস্তব। এই সহজ বাস্তবতার প্রয়োগে জাতীয় রাজনীতির নিউক্লিয়াস ফোরামের বাধাঁ কোথায় তাও জনগন জানে। আচার-আচরনে জনগনকে বালুর বস্তা মনে করা নেতাদের পারদের পাহাড় হয়ে জনগনের ঘাড় মটকানোর আইয়ুব খান মার্কা রাজনীতির দিন শেষ। দলীয় সমর্থীত প্রার্থীর পরাজয় অবশ্যই দলেরও পরাজয়। এই গ্লানী যদি গ্রহন করতেই হয় তাহলে দলীয় সমর্থন প্রক্রিয়া স্বচ্ছ ও গনতা্ন্ত্রিক হোক। বন্ধ হোক রাজনীতির রাজনীতিকীকরন।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।